এক্সপ্লোর

Malda News: সংসারবিমুখ জামাইকে ফেরাতে তুকতাক! অঘটনের জন্য দায়ী করে দুই মহিলাকে গণধোলাই মালদায়

Malda Lynching: মালদা জেলার কৃষ্ণপল্লী এলাকার ঘটনা।

করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী, মালদা: সংসার বিমুখ জামাই দীর্ঘ দিন ধরে নিরুদ্দেশ (Superstitions)। হাজার চেষ্টা-চরিত্র করেও সংসারে ফেরানো যায়নি তাঁকে। শেষ মেশ তাই গুণিনের দ্বারস্থ হন শ্বশুরবাড়ির লোকজন। মন্ত্র পড়ে, তুকতাক করে, যেন তেন প্রকারে জামাইকে সংসারে ফেরানোই ছিল উদ্দেশ্য। কিন্তু তা করতে গিয়ে মালদায় (Malda News) এলাকাবাসীর রোষে পড়লেন দুই মহিলা (Mob Lynching)। একজোট হয়ে তাঁদের গণধোলাই দিলেন গ্রামের লোকজন।

মন্ত্র পড়ে, তুকতাক করে, যেন তেন প্রকারে জামাইকে সংসারে ফেরানোই ছিল উদ্দেশ্য!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই তুকতাক চলছিল। গুণিনের নিদান মেনে তিনমাথা মোড়ে রোজ লাল কাপড়, জবা ফুল ফেলতেন ওই মহিলারা। কখনও আবার কাগজে মোড়া পান, সুপারি ফেলার পাশাপাশি, জ্বালানো হতো ধূপকাঠিও। তাতে নাকি পাড়ায় একের পর এক অঘটন ঘটে চলছিল।

ঠিক কে বা কারা এই কাণ্ড ঘটিয়ে চলেছেন রোজ রোজ, তা জানতে সম্প্রতি ফাঁদ পাতেন গ্রামের মানুষ জন। তাতে শুক্রবার রাতে ওই দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন পাড়া-প্রতিবেশীরা। সকলের ক্ষোভের মুখে পড়েন ওই দুই মহিলা। তাঁদের ধরে গণধোলাই দেন গ্রামবাসীরা। উড়ে আসতে থাকে কিল, চড়, ঘুষি।

ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে কোনও রকমে ওই দুই মহিলাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: Raidighi Boat Capsized: ৩৫০ ধানের বস্তা নিয়ে রওনা, রায়দিঘিতে নদীতে উল্টে গেল নৌকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই মহিলার নাম ঝুমা দাস এবং অঞ্জলি দাস। বয়স যথাক্রমে ৪৫ এবং ৪৪ বছর। দু’জনে সম্পর্কে বোন। ঝুমার মেয়ে সীমা দাসের বিয়ে হয় কয়েক বছর আগে। তাঁর এক নাবালিকা কন্যাও রয়েছে। কিন্তু গত দু’বছর ধরে স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক নেই সীমার। বিবাহবিচ্ছেদের কথা বলে নাকি সীমার স্বামী খোকন দাস ভিন্ রাজ্যে কাজ করতে চলে যান, তার পর সেখান থেকেও নিরুদ্দেশ হয় যান।

সেই জামাইকে সংসারে ফেরাতেই ঝুমা এবং অঞ্জলি গুণিন এবং ওঝার দ্বারস্থ হন বলে জানা গিয়েছে। পুলিশ জানতে পেরেছে, সুজাপুর এলাকার এক গুণিন নিদান দেন যে, প্রতিদিন নিয়ম করে তিনমাথা মোড়ে, অন্ধকার রাতে রেখে ওই সব জিনিস রাখতে হবে। তাহলেই নাকি জামাই ঘরে ফিরবে! কুসংস্কার থেকেই গুণিনের নিদান মেনে ওই দুই মহিলা চলতে থাকেন। কখনও লাল কাপড়, কখনও জবা ফুল, মিষ্টি, কাপড়ে মোড়া সুপারি, কখনও আবার ধূপকাঠি জ্বালিয়ে রেখে আসেন।

তবে এলাকার বাসিন্দাদের বিশ্বাস, তিন মাথার মোড়ে মন্ত্রঃপুত সামগ্রী ফেলাতেই পাড়াতেই একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কখনও কেউ দুর্ঘটনায় পড়ছেন রাস্তায়, কেউ আবার অসুস্থ হয়ে পড়ছেন। কারা এই কাণ্ড ঘটাচ্ছেন, তা নিয়ে দীর্ঘ দিন তক্কে তক্কে ছিলেন তাঁরা। শেষ মেশ শুক্রবার দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন।

বাসিন্দাদের বিশ্বাস, তিন মাথার মোড়ে মন্ত্রঃপুত সামগ্রী ফেলাতেই পাড়াতেই একের পর এক দুর্ঘটনা ঘটে 

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দুই মহিলা অন্য এলাকার বাসিন্দা। তাঁদের পাড়ায় সম্প্রতি বাড়ি ভাড়া নিয়ে ওঠেন। জামাইকে ফিরে পেতেই তাঁরা এমন কাজ করছিলেন বলে জানিয়েছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, কুসংস্কারের বশবর্তী হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন ওই দুই মহিলা। তাঁদের আটক করা হয়েছে। এলাকার মানুষের অভিযোগ পেলে গুণিনেরও খোঁজ করা হবে বলে জানিয়েছে। প্রয়োজনে গ্রেফতারও করা হবে তাঁকে।  কিন্তু ওই দুই মহিলা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে এ সব ঘটালেও, দুর্ঘটনার জন্য তাঁদের দায়ী করে গণপিটুনি দেওয়া আদৌ যুক্তিসঙ্গত কিনা, রয়ে যাচ্ছে সেই প্রশ্নও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget