এক্সপ্লোর

Raidighi Boat Capsized: ৩৫০ ধানের বস্তা নিয়ে রওনা, রায়দিঘিতে নদীতে উল্টে গেল নৌকা

South 24 Parganas: পাথরপ্রতিমার এল প্লট থেকে নৌকায় ধানের বস্তা চাপিয়ে রায়দিঘি বাজারে আসছিল একটি নৌকা।

হিন্দোল দে, রায়দিঘি: ধানের বস্তা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় বিপত্তি। রায়দিঘিতে মাঝনদীতে নৌকাডুবি (Raidighi Boat Capsized)। এই ঘটনায় হতাহতের খবর নেই যদিও। সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রায় ৩৫০ বস্তা ধান নদীর জলে উল্টে যায় বলে জানা যাচ্ছে। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। 

প্রায় ৩৫০ বস্তা ধান নদীর জলে উল্টে যায় বলে জানা যাচ্ছে

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘির ঘটনা। শনিবার সকালে সূর্যপুর ঘাটের কাছে এই ঘটনা ঘটে। তাতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। তাতে সকলকে উদ্ধার করা গিয়েছে নিরাপদে। তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমার এল প্লট থেকে নৌকায় ধানের বস্তা চাপিয়ে রায়দিঘি বাজারে আসছিল একটি নৌকা। নৌকায় প্রায় ৩৫০ বস্তা ধান বোঝাই করা হয়েছিল বলে জানা যাচ্ছে। বেশ কিছু লোকজনও নৌকায় ছিলেন। সেই অবস্থায় নদীপথ থরে এগোচ্ছিল নৌকাটি। সেই সময়, সূর্যপুর খেয়াঘাটের কাছে নৌকাটি আচমকা উল্টে যায় বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Terrorist Arrested: জেহাদি কার্যকলাপের অভিযোগ, জঙ্গি সন্দেহে ধাওয়া করে হাওড়ায় ২ জনকে গ্রেফতার STF-এর

আচমকা এই ঘটনায় শোরগোল পড়ে যায়। খবর পৌঁছয় রায়দিঘি থানায়। তাতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। থানার আইসি অমিয় কুমার ঘোষও ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকার্য তদারকি করার পাশাপাশি নৌকার যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। সকলের খোঁজ-খবর নেন। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় নৌকার সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় বলে জানা গিয়েছে। 

ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর নৌকার মাঝি তপন কুমার মল্লিক জানান2, নৌকাটি পাড়ের খুব কাছে চলে এসেছিল।  সেই সময় আচমকা  বালির চরে ধাক্কা লাগে। তাতেই উল্টে যায় নৌকাটি। এর পরই নৌকায় থাকা সকল ব‍্যক্তি ড্রাম নিয়ে নদীর জলে ঝাঁপ দেন।

নৌকাটি পাড়ের কাছাকাছি চলে আসাতেই বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে

তবে স্থানীয়দের মতে, নৌকাটি পাড়ের কাছাকাছি চলে আসাতেই বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। রায়দিঘি থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। নৌকার বহন ক্ষমতাও যাচাই করা হচ্ছে। প্রাথমনিক তদন্তে পুলিশের ধারণা, বহনক্ষমতার চেয়ে ঢের বেশি ধান নিয়ে বোঝাই করা হয় নৌকাটি। সেই কারণেই নৌকাটি উল্টে যায় কিনা, খতিয়ে দেখা হচ্ছে।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget