এক্সপ্লোর

Terrorist Arrest : আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার মালদার যুবক

Kolkata Police : পুলিশ সূত্রে খবর, হাসনাত আল কায়দা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সদস্য। উত্তরপ্রদেশ থেকে ধৃত যুবককে রাজ্যে নিয়ে এসে জেরা করছেন তদন্তকারীরা।

করুণাময় সিংহ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ফের কলকাতা পুলিশের এসটিএফের (Kolkata Police STF) জালে সন্দেহভাজন জঙ্গি। আল কায়দার সদস্য সন্দেহে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেফতার করা হল মালদার এক যুবককে। ২০১৫ সালে বাংলাদেশের ব্লগার অভিজিৎ রায়ের খুনে ধৃতের হাত রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

জঙ্গি সন্দেহে ফের গ্রেফতার

উত্তর ২৪ পরগনার শাসন, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, মুম্বইয়ের পর এবার,উত্তরপ্রদেশের সাহারানপুর। এক মাসেরও কম সময়ের মধ্যে রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি। 

গত ১১ সেপ্টেম্বর, সাহারানপুর থেকে গ্রেফতার করা হয় হাসনাত শেখ নামে মালদার বাসিন্দা এক যুবককে। পুলিশ সূত্রে খবর, হাসনাত আল কায়দা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সদস্য। উত্তরপ্রদেশ থেকে ধৃত যুবককে রাজ্যে নিয়ে এসে জেরা করছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রে খবর, বছর ২৫-এর হাসনাত শেখ মালদার সুজাপুরের বাসিন্দা।  এলাকারই লাল মহম্মদ মাদ্রাসায় পড়াশোনা করে সে। পরে পড়াশুনো করে বর্ধমানের একটি মাদ্রাসায়।

বাংলাদেশিকে জেরা করে তথ্য

বছর সাতেক আগে উত্তরপ্রদেশের সাহারানপুরের মাদ্রাসায় যায়। যদিও পরিবার ও পরিচিতদের দাবি, জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত নয় হাসনাত। এসটিএফ সূত্রে দাবি, সম্প্রতি ফয়জল আহমেদ নামে ধৃত এক বাংলাদেশিকে জেরা করে হাসনাতের তথ্য পাওয়া যায়। গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশের জনপ্রিয় ব্লগার অভিজিৎ রায়ের খুনের ঘটনার সঙ্গে হাসনাতের যোগসূত্র রয়েছে। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে খুন করা হয় ওই ব্লগারকে। 

কয়েক সপ্তাহ আগে, পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে বিপুল আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল STF। উদ্ধার হয়েছে নাইন MM কার্বাইন, পিস্তল ও ওয়ান শটার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে চুঁচুড়া থানা এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক। ইমামবাড়া হাসপাতালে দুষ্কৃতীকে খুনের চেষ্টার পর থেকেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় ৮ জনকে। ১৭ই অগাস্ট, উত্তর ২৪ পরগনার শাসন থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেফতার করে বেঙ্গল STF। ২৭  অগাস্ট, পুলিশের অভাযানে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কয়লা খনি এলাকা থেকে উদ্ধার AK 47-এর মতো ৫টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি।

আরও পড়ুন- ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ, পালানোর সময় বাসে হার ছিনতাই করতে গিয়ে পাকড়াও

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget