এক্সপ্লোর

Hooghly : ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ, পালানোর সময় বাসে হার ছিনতাই করতে গিয়ে পাকড়াও

Loot : পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে, ২টি মোটরবাইকে করে আসে ৬ দুষ্কৃতী। আগে থেকে দোকানে ঢুকে ক্রেতাদের ভিড়ে মিশে যায় ২ জন। পরে দোকানে ঢোকে আরও ৩ জন। ৫ জনে মিলে অস্ত্র দেখিয়ে শুরু হয় লুঠ। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র ও মোহন দাস, হুগলি : ক্রেতা সেজে ভর দুপুরে ডানকুনিতে (Dankuni) নামী সোনার গয়না প্রস্তুতকারী সংস্থার শোরুমে দুঃসাহসিক ডাকাতি! ঘটনার সময়ের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। কয়েক ঘণ্টার মধ্যেই আরামবাগ থেকে গ্রেফতার করা হল ৪ দুষ্কৃতীকে। উদ্ধার খোয়া যাওয়া সোনা ও আগ্নেয়াস্ত্র।

বাসে হার ছিনতাই করতে গিয়ে পাকড়াও

দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি! পালানোর পথে বাসের মধ্যে হার ছিনতাই করতে গিয়েই ধরা পড়ে গেল ৪ ডাকাত। উদ্ধার প্রচুর পরিমাণ সোনার গয়না। উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, ডাকাতদলটি যখন বাসে করে বাঁকুড়ার দিকে পালাচ্ছিল, তখন বাসের মধ্যে এক মহিলার গার ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে যায় ৪ দুষ্কৃতী। ২ জন পালিয়ে যায়। ধৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয় গয়না ভর্তি ব্যাগ। 

বন্দুক ঠেকিয়ে লুঠ

ঘড়িতে তখন, ২টো ৩৭। CCTV ফুটেজে দেখা যাচ্ছে, ক্রেতা ভেবে নিরাপত্তারক্ষী (Security Guard) গেট খুলতেই, মাথায় বন্দুক ঠেকাল দুষ্কৃতী। ধাক্কায় মেঝেতে পড়ে গেলেন নিরাপত্তারক্ষী। এদিকে, আগে থেকেই সেখানে ক্রেতাদের ভিড়ে মিশে ছিল আরেকজন। বন্দুক হাতে ছুটে এল সেই দুষ্কৃতীও। অস্ত্র উঁচিয়ে সরিয়ে দেওয়া হল ক্রেতাদের। বের করে দেওয়া একের পর এক নিরাপত্তারক্ষীকে। এরপর, বড় চটের ব্যাগে ভরা হল একের পর এক সোনার (Gold Ornaments) গয়নার বাক্স। 

কী জানাচ্ছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে, ২টি মোটরবাইকে করে আসে ৬ দুষ্কৃতী। আগে থেকে দোকানে ঢুকে ক্রেতাদের ভিড়ে মিশে যায় ২ জন। পরে দোকানে ঢোকে আরও ৩ জন। ৫ জনে মিলে অস্ত্র দেখিয়ে শুরু হয় লুঠ। তখন নীচে পাহারায় ছিল একজন।

উদ্ধার হয় কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। খবর পেয়ে কোতুলপুর ও গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। উদ্ধার হওয়া সোনা ও আগ্নেয়াস্ত্র সহ ধৃতদের নিয়ে যায় গোঘাট থানার পুলিশ।

সপ্তাহ দুয়েক আগে, গাড়ি চালককে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে লুঠ চালায় দুষ্কৃতীরা (Criminal  Attack)। বন্দুকের বাট দিয়ে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয় ঘোলা থানায় (Ghola Police Station)। ঘটনাটি ঘটে ঘোলা থানার অন্তর্গত  কল্যাণী এক্সপ্রেসওয়েতে। যে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

আরও পড়ুন- সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী ! বাবা-মার মৃতদেহের সঙ্গে সারারাত কাটল খুদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget