এক্সপ্লোর

Malda News:জমি মাপজোক ঘিরে বচসা, মালদায় জখম একই পরিবারের ৪ সদস্য

4 From Same Family Get Injured:জমি ঘিরে বিতর্ক, তা থেকে বচসা! অভিযোগ, সেই বচসা-ই গড়াল রক্তপাতে। আহত হলেন একই পরিবারের চার জন।মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের ভবানীপুর গ্রামের ঘটনা। 

অভিজিৎ চৌধুরী, মালদা: জমি ঘিরে বিতর্ক, তা থেকে বচসা (Land Related Controversy)! অভিযোগ, সেই বচসা-ই গড়াল রক্তপাতে (bloodshed from land feud In Malda)। আহত হলেন একই পরিবারের চার জন (4 From Same Family Get Injured)। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের ঘটনা। 

কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, ঘটনায় গুরুতর জখম হয়েছেন বছর ষাটেকের এক বৃদ্ধ। নাম আলাউদ্দিন। আহত হন তাঁর স্ত্রী রবিনা (৫০)। বাদ যানি আলাউদ্দিন-রবিনার ছেলে রবিজুল ইসলাম (২৮) এবং পুত্রবধূ সাইদা খাতুন (২৩)ও। অন্য দিকে, জখম হন আকাশ আলি (২৫) ও আজিম আলি(২২)। বিবদমান দুতরফের জখমদেরই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। তবে আলাউদ্দিনের স্ত্রী ও তাঁর পুত্রবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। দু-তরফই রাতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কী ঘিরে বিবাদ?
আহত রবিজুল ইসলামের অভিযোগ, এদিন রামপুর মাঠে তাঁদের দাদুর সম্পত্তি মাপজোক হচ্ছিল। কিন্তু তাঁর কাকা আগে থেকেই রাস্তার ধারের অংশটি দখল করে চাষাবাদ করছিলেন। এদিন আমিন মাপজোক করে দুটি অংশ ভাগ করে দিলেও তাঁর কাকা রাস্তার ধারে বেশি অংশ পেয়ে যায় বলে দাবি রবিজুলের। পুনরায় মাপজোকের দাবি জানিয়ে জমির আলে দেওয়া বাঁশের খুঁটি তুলতে গেলে কাকা ও তাঁর দুই ছেলে শাবল ও কোদাল দিয়ে তাঁদের প্রচণ্ড মারধর করে রক্তাক্ত করে দেন বলে অভিযোগ। মায়ের ও স্ত্রীর মাথায় শাবলের আঘাত  দিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়। বাবার কানেও শাবল মেরে জখম করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁরও ডান হাতের একটি আঙুল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযুক্তের পাল্টা দাবি, দীর্ঘ ৩৬ বছর ধরে রাস্তার ধারের অংশটি দখল করে চাষাবাদ করে আসছেন। এখন অন্য পক্ষ সেই অংশের ভাগ নেওয়ার জন্য এই ধরনের ঝামেলা লাগাচ্ছে। অতীতে গ্রামে বসে সমস্যার সমাধান করে দিয়েছিলেন এলাকার মোড়লেরা। এখন রবিজুলরা সেটা মানতে অস্বীকার করছেন বলে পাল্টা দাবি। সব মিলিয়ে তীব্র অশান্তি, সেখান থেকে রক্তপাত। গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায়। 

আরও পড়ুন:প্রথম পাঁচ দিনেই ২০০ কোটি আয়ের আশা, 'পাঠান'-এর হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ শুরু?

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget