এক্সপ্লোর

BJP Bangla Bandh 2024: বনধের সমর্থন ও বিরোধিতার মিছিলে মুখোমুখি বিজেপি-তৃণমূল, মাঝে দাঁড়িয়ে পুলিশ ! যা ঘটল মালদায়...

BJP News: আজ বিজেপি ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে। সকাল ৬টা থেকে বনধ শুরু হয়েছে। অত্যাচারের প্রতিবাদে সফল করুন বনধ, আহ্বান জানাচ্ছে বিজেপি।

করুণাময় সিংহ, মালদা : বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ ঘিরে চরম উত্তেজনা ছড়াল মালদায়। বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সামনেই একে অপরের সঙ্গে ধস্তাধস্তি, ঠেলাঠেলিতে জড়ান। ঘটনার জেরে পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়।

কী ঘটনা ?

পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকা। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই সময় উল্টোদিক থেকে তৃণমূলের একটি মিছিল আসে। তারা বনধের বিরোধিতায় মিছিল করছিল। দুই মিছিল সামনা-সামনি হয়ে যাওয়ায় সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের সামনেই চলে ধাক্কাধাক্কি, একে অপরকে ঠেলাঠেলি করতে শুরু করে দেন। প্রসঙ্গত, পরিস্থিতি মোকাবিলায় সেখানে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ফলে, স্বাভাবিকভাবেই পুলিশ কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিয়েছে। কিন্তু, এখনও বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা রয়েছে।

এদিকে একইভাবে ইংরেজবাজার শহরে রথবাড়ি এলাকায় বনধ সমর্থকরা রাস্তায় নেমে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করছিলেন। সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।

কোচবিহারে আটক ২ বিধায়ক !

এদিকে এদিন সকাল থেকে কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাস থেকে সরকারি বাস চলছে। জানানো হয়েছিল, রাষ্ট্রীয় পরিবহণ নিগমের যে বাসগুলি রয়েছে সেগুলি অন্যান্য দিন যতটা নামে, আজ তার থেকে বেশি নামবে। সেইমতো বাস চলছে। আজ সকালেই দুই বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে এই বাস টার্মিনাসের সামনে আসেন। বাস আটকানোর চেষ্টা করেন। বাসের সামনে তাঁরা বসে পড়েন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। দুই বিধায়ককে পুলিশ আটক করেছে। 

গতকাল নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি হয়। এরপর আজ বিজেপি ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে। সকাল ৬টা থেকে বনধ শুরু হয়েছে। অত্যাচারের প্রতিবাদে সফল করুন বনধ, আহ্বান জানাচ্ছে বিজেপি। যদিও 'কোনও বন্‍ধ হবে না, খোলা থাকবে সব কিছু', বলে গতকালই বিজেপির ডাকা বনধ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সরকার। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রীর ইস্তফাও দাবি করেছেন। 'গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার পছন্দ করুক', মন্তব্য বিরোধী দলনেতার। এদিকে নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে সরব রাজ্যপাল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget