এক্সপ্লোর

Hilsa : পুজোর আগে বাংলার বাজার ভরবে বাংলাদেশের ইলিশে? মালদা থেকে এল সুখবর

মালদা জেলার দীর্ঘদিনের দাবি বাংলাদেশের ইলিশের। ব্যবসায়ীদের দাবি, ভারত বাংলা সীমান্ত মহদীপুর দিয়ে রফতানি করা হোক ইলিশ মাছ।

অভিজিৎ চৌধুরী, মালদা : বাংলাদেশের ইলিশের সাধ পেতে চলেছে এবার মালদা জেলা । পদ্মার ইলিশ মালদায় রফতানি করা নিয়ে দুই বাংলার ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হল মালদা বাণিজ্য ভবনে। শুক্রবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজন করা হয় বৈঠকের।

মালদা জেলার দীর্ঘদিনের দাবি বাংলাদেশের ইলিশের। ব্যবসায়ীদের দাবি, ভারত বাংলা সীমান্ত মহদীপুর দিয়ে রফতানি করা হোক ইলিশ মাছ। কীভাবে বাংলাদেশের রুপোলি শস্য ভারতের মালদা জেলায় রফতানি করা হবে তা নিয়ে দুই বাংলার ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, বাংলাদেশের রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান, ডিরেক্টর মোঃ হারুন রশিদ, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, মালদা জেলার মাছ রফতানি ও আমদানিকারক নুর ইসলাম সহ অন্যান্য এক্সপোর্টার ও ব্যবসায়ীরা।                         

বাংলাদেশের রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান জানিয়েছেন, ৫০ মেট্রিক টন মাছ ভারতে রফতানি করার সিদ্ধান্ত হয়েছে। মাছ রফতানি নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বৈঠকে। তবে মহদিপুর সীমান্ত দিয়ে ইলিশ মাছ রফতানির বিষয়ে কিছু বিধি-নিষেধ রয়েছে দুই দেশের আলোচনার মধ্যে দিয়ে সেটা সমাধান হবে বলে জানান তিনি। কিভাবে মাছ রফতানি করা হবে তা নিয়ে দুই দেশের আমদানি ও রফতানিকারকদের মধ্যে আলোচনা হয়।


মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, বাংলাদেশের ইলিশের চাহিদা রয়েছে মালদা জেলায়। কিভাবে বাংলাদেশের ইলিশ মালদায় আমদানি করা যায় তা নিয়ে দুই দেশের আমদানি ও রফতানিকারকদের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়। মাছ আমদানি ও রফতানিকারক নুর ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে অন্যান্য মাছ রফতানির কথা জানানো হয়। রুই কাতলা সহ অন্যান্য মাছ পর্যাপ্ত রয়েছে জেলায়। তিনি জানিয়েছেন বাংলাদেশের ইলিশ রফতানি করার কথা। ইলিশ রফতানি নিয়ে ইতিপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে  বলে জানা গিয়েছে। তিনি এও বলেন  কিছুদিনের মধ্যে বাংলাদেশের ইলিশের স্বাদ পাবে জেলাবাসী।                              

আরও পড়ুন : রান্নাপুজোয় বাঙালির পাতে ইলিশ পড়বে ? ভরল কি মৎসজীবীদের জাল ?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget