এক্সপ্লোর

Arandhan Hilsa : রান্নাপুজোয় বাঙালির পাতে ইলিশ পড়বে ? ভরল কি মৎসজীবীদের জাল ?

ভাদ্র মাসের সংক্রান্তিতে মা মনসার পুজোতে নৈবেদ্য  হিসেবে থাকে পান্তাভাত, হরেক রকম সবজি ভাজা এবং ইলিশের নানা পদ।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : ভাদ্রমাসের সংক্রান্তিতে কল-কারখানায় যন্ত্রদেবতা বিশ্বকর্মার আরাধনা হয়। আর সেদিনই বাংলার ঘরে ঘরে রান্না পুজো। এদিন উনুনে আঁচ পড়ে না। ইদানীং গ্যাস আভেনও জ্বালানো হয় না। পশ্চিমবঙ্গীয় বাঙালিদের ঘরে ঘরে অরন্ধন উৎসব পালন হয় এদিন। অরন্ধনে বাসি পান্তার সঙ্গে ইলিশ মাছ খাওয়ার রীতি আছে।  ভাদ্র মাসের সংক্রান্তিতে মা মনসার পুজোতে নৈবেদ্য  হিসেবে থাকে পান্তাভাত, হরেক রকম সবজি ভাজা এবং ইলিশের নানা পদ।

প্রতিবছর ভাদ্র সংক্রান্তিতে ইলিশের চাহিদা তুঙ্গে ওঠে। এবারও বাজারে বাজারে ইলিশের খোঁজ করছেন ক্রেতারা। কিন্তু টানা খারাপ আবহাওয়া ও অমাবস্যার কোটালের জেরে সমুদ্র উত্তাল। যার জেরে গত বুধবার থেকে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা আছে। অনেকেই আবার দুর্যোগের খবর পেয়ে সমুদ্র থেকে খালি ট্রলার নিয়ে ফিরে এসেছে ঘাটে।

এ রাজ্যের ইলিশের সিংহভাগ জোগান দেয় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মৎস্যজীবীরা। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমা, সাগর, কুলতলির ঘাটে ঘাটে ট্রলারের সারি। রান্না পুজোয় ইলিশ মিলবে না বলে আক্ষেপ হাহুতাশ মৎস্যজীবীদের। লোকসানের মুখে মৎস্যজীবীরা। আড়তদার থেকে মাছ বিক্রেতা সকলেই জানালেন, ইলিশের আকাল। যোগান কম। ফলে দাম আকাশছোঁয়া। ফলে সোমবার রান্নাপুজো আর বিশ্বকর্মা পুজোয় অতিথিদের পাতে ইলিশের পদ তুলে দিতে পকেটে টান পড়তে পারে আম বাঙালির।  

রন্ধনের রীতি হল, সংক্রান্তির আগের দিন সারা সন্ধে ধরে নানারকম রান্না হয়। ভোরের আগে শেষ হয় রান্না। এরপর রন্ধনস্থলে ফুটফুটে সাদা শাপলা ফুলের মালা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে পুজো করা হয়। এদিন আগুন জ্বলে না বাড়িতে। আগের দিন রান্না করে রাখা খাবার খাওয়াই রীতি। আর এই উৎসবেরই অবিচ্ছেদ্য অঙ্গ হল ইলিশ। সেই ইলিশের জোগান না থাকলে বাঙালির উৎসবই অসম্পূর্ণ থেকে যায়। 

শারদোৎসবের সূচনা হয় বিশ্বকর্মা পুজোয়। কিন্তু মহিষাসুরমর্দিনী দুর্গাকে ঘরের মেয়ে উমা করে নেওয়ার যে উৎসব, তার সূচনা নিশ্চিত এই গৃহিণীদের লোকাচার অরন্ধনেই। আর সেখানে যদি ইলিশ না থাকে, তাহলে উৎসবের আনন্দ কিছুটা ফ্যাকাসে হয়ে তো যাবেই। তাই শেষ বেলাতেও বাঙালির মন বাজারের দিকে। যদি সস্তায় একটু ইলিশ মেলে। 

আরও পড়ুন :

গণেশ পুজোর আগে ঘরে আনুন সমৃদ্ধির চিহ্ন সোনা, জানুন বাংলার বাজারে কত হল দর ?

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget