এক্সপ্লোর

Malda: '১০০ দিনের টাকা না দেওয়া পর্যন্ত খগেন মুর্মুকে রতুয়ায় ঢুকতে দেব না', হুঁশিয়ারি TMC বিধায়কের

MGNREGA Tussle: বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা হিসাবের দাবি তুলে জবাব দিতেও ছাড়েনি গেরুয়া শিবির

রতুয়া (মালদা) : ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। এনিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা হিসাবের দাবি তুলে জবাব দিতে ছাড়েনি গেরুয়া শিবিরও। এই আবহে এবার বিজেপি (BJP) সাংসদকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। "১০০ দিনের টাকা না দেওয়া পর্যন্ত খগেন মুর্মুকে আর রতুয়ার বুকে ঢুকতে দেব না", বলে হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সী। ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মালদার রতুয়ায় প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেন তিনি। (MGNREGA)

আব্দুর রহিম বক্সী বলেন, "বন্ধু খগেন মুর্মু জেনে রাখুন, বিজেপির বন্ধুরা জেনে রাখুন, আপনার বিজেপির বাড়ির মানুষরাও ১০০ দিনের কাজ করেছেন। সিপিএম-কংগ্রেসের বাড়ির মানুষরাও ১০০ দিনের কাজ করেছেন। ১০০ দিনের টাকা না দেওয়া পর্যন্ত খগেন মুর্মুকে আর রতুয়ার বুকে ঢুকতে দেব না। ১০০ দিনের টাকা না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের কোনও আন্দোলন করতে দেবেন না তৃণমূল কর্মীরা।"

পাল্টা জবাব দিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, "ওই টাকা তো সমস্ত রহিম বক্সীর পকেটে গেছে। তাঁর দলের সমস্ত লোকের কাছে গেছে। এই টাকাগুলো ওঁদের পকেটে ঘুরছে। মানুষ তো পায়নি। গরিব মানুষের টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে গেছে। তার হিসাবও দিতে পারছে না। কেন্দ্রীয় সরকার হিসাব চাইছে। তুমি টাকা পেয়েছ, টাকার হিসাব দাও। অ্যাডজাস্টমেন্ট দিতে পারছে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত টাকা তার পকেটে নিয়েছে। অর্থাৎ, রহিম বক্সী-সহ এই টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে ঘুরছে। এঁরা এই টাকা নিয়ে বাড়ি-গাড়ি করছেন। কোটি কোটি টাকার এঁরা হিসাব দিতে পারছেন না। উনি বলছেন আমায় রতুয়ায় যেতে দেওয়া হবে না। রতুয়া কি তৃণমূল কংগ্রেসের বাপের সম্পত্তি  ?"

এর আগে মালদায় গঙ্গা-ভাঙন নিয়ে বিজেপি সাংসদ ও নেতাদের গঙ্গায় ছুড়ে ফেলার হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি। তিনি বলেছিলেন, গঙ্গা ভাঙনের ক্ষেত্রে যদি কোনও সুরাহা না বেরোয়, প্রথম দিকে সেই সাংসদ, বিধায়কদের, সেই বিজেপি নেতাদেরকে গঙ্গায় প্রথমে ছোড়া হবে।

কখনও রাজধানীর রাজঘাটে গিয়ে ধরনা.... কৃষি ভবন অভিযান... , কখনও রাজভবনের সামনে অবস্থান। ১০০ দিনের বকেয়া আদায়ের দাবিতে, নথি নিয়ে রাজ্যপালের দ্বারস্থও হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিয়ে কেন্দ্রকে বার বার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বিজেপি সাংসদকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget