এক্সপ্লোর

Malda News: মালদায় বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা, অভিযুক্ত তৃণমূল নেতা

Brother Gets Assaulted: ফের বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা। অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা নিমাই সিংহের অনুগামীদের বিরুদ্ধে। মালদা জেলার হবিবপুরের ঘটনায় হইচই এলাকায়।

করুণাময় সিংহ, মালদা: ফের বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা (brother gets assaulted while trying to save sister)। অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা নিমাই সিংহের (TMC Leader Nimai Singh) অনুগামীদের বিরুদ্ধে। মালদা জেলার হবিবপুরের (Malda District)  ঘটনায় হইচই এলাকায়। হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতের পরিবার। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। 

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধেয় ঘটেছে। এলাকায় একটি মেলা বসেছিল। নির্যাতিতা সেই সময় মেলায় গিয়েছিল। অভিযোগ, সেই সময় তাকে উত্যক্ত করার জন্য ২ যুবক তার শ্লীলতাহানির করার জন্য মেলায় যায়। প্রতিবাদ করতে এগিয়ে আসে কিশোরীর দাদা। তখনই তাকে ধরে মারধর শুরু হয়ে যায় বলে অভিযোগ। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুগামীদের নিয়ে এসে মারধর করেন। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। হালে হাওড়াতেও কার্যত এক ধরনের এক ঘটনা শোনা গিয়েছিল। সেখানে মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করায় বাধা দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

হালেই এক ঘটনা হাওড়ায়...
পরিবার সূত্রে খবর মেলে, গত রবিবার রাতে টিউশন পড়ে ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। সেই সময় তাঁকে আনতে যাচ্ছিলেন বাবা। কিশোরীর অভিযোগ, ফেরার সময় রাস্তা আটকে দুই ভাই সহ স্থানীয় তিন যুবক তার শ্লীলতাহানি করে। মেয়ের চিৎকার শুনতে পেয়ে ছুটে যান বাবা। বাবাকে অন্ধকার মাঠে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তিন জন। রাতেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। গত সোমবার রাতে উলুবেড়িয়া হাসপাতালে মারা যান তিনি। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা দোষ স্বীকার করেছে। গত বৃহস্পতিবার দুপুরে ধৃত তিনজনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। করা হয় ঘটনার পুনর্নির্মাণ। এর পর আক্রান্ত ছাত্রীর বাড়িতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। মৃতের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। পড়াশোনার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে তাঁরা পান, তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। দোষীদের কড়া শাস্তির দাবি করেন নিহত ব্যক্তির স্ত্রীও। 
কিন্তু পর পর একই ধরনের দু-দুটি ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তবে কি প্রশাসন এখনও সজাগ নয়? আর কত এই ধরনের ঘটনা ঘটলে টনক নড়বে তাঁদের?

আরও পড়ুন:'আমি হিরণের জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম'

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget