এক্সপ্লোর

Abhishek Banerjee : 'আমি হিরণের জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম'

Abhishek To Hiran : 'মিঠুন চক্রবর্তীকে আগে বোঝান হিরণ, উনি তো বিজেপিতে আছেন, দেবকে পরে বোঝাবেন হিরণ।

কলকাতা : খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের  ( Hiran Chatterjee ) তৃণমূলে যোগদান দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। এদিন সেই জল্পনায় জল ঢেলে দিলেন খড়গপুরের ( Kharagpur )  বিজেপি বিধায়ক ( BJP MLA ) ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ( Abhishek Banerjee ) অফিসে গিয়ে দেখা করা নিয়ে যে দাবি উঠেছিল, তা ধুয়েমুছে সাফ করলেন তিনি। 

তৃণমূল সূত্রে দাবি, ১০ই জানুয়ারি তৃণমূল নেতা অজিত মাইতি, হিরণ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান। সেখানে তৃণমূলে যোগদানের বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। কিন্তু সে কথা নস্যাৎ করে দেওয়া হয়। ' কে কী বলল ছোটখাটো কথা তাই নিয়ে মামলা করার কিছু নেই, আদালতটা একটা সম্মানের জায়গা। পশ্চিমবঙ্গে মামলা করার মতো অনেক বড় বড় বিষয় আছে। ' 

হিরণের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'থানায় ক্রিমিনাল কেস করুক হিরণ। আমি অনেক কিছু করতে পারি, কিন্তু করব না , আমি হিরণের জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম'। 

আরও পড়ুন :

Hiran On Dev : 'এনামুলের থেকে টাকা নিয়েছে' দেব নিয়ে বিস্ফোরক হিরণ, মিঠুনকে নিয়ে 'দুশ্চিন্তা'

 

শুধু অভিষেকের অফিসে ভাইরাল ছবি ঘিরে নয়, দেব - মিঠুন নিয়েও বিস্ফোরক দাবি করেন হিরণ । তিনি বলেন, দেব গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন। আর সেই প্রোডিউসরের সঙ্গে ছবি করলেন মিঠুন। হিরণ বলেন, ' মিঠুনদা যেহেতু টাকা ফেরত দিয়েছিলেন আগেও, ইডি-সিবিআইকে। এবারে হয়ত যদি দেব দীপক অধিকারী, এই কেসে দোষী সাব্যস্ত হন, যদি জেলে যান, তাহলে মিঠুনদা প্রজাপতি থেকে যে পারিশ্রমিক নিয়েছেন, যদি নিয়ে থাকেন, তাহলে আবার দেখা যাবে উনি টাকা ফেরত দিচ্ছেন সিবিআই-ইডিকে। ' 

এই প্রসঙ্গে হিরণের কথার চাঁচাছোলা জবাব দিলেন অভিষেক। বললেন,  'মিঠুন চক্রবর্তীকে আগে বোঝান হিরণ, উনি তো বিজেপিতে আছেন, দেবকে পরে বোঝাবেন হিরণ। আপনি আচরি ধর্ম পরেরে শেখাও'। 

মিঠুন ও দেব অভিনীত 'প্রজাপতি' নন্দনে শো না পাওয়ায় নিয়ে বিতর্কের জল গড়িয়েছিল অনেক দূর। প্রশ্ন উঠেছিল, মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলেই কি প্রজাপতি নন্দনে জায়গা পেল না? সেই রেশ কাটতে না কাটতে, এবার প্রজাপতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget