এক্সপ্লোর

High Madrasa: বাবা ঝালমুড়ি বিক্রেতা, হাই মাদ্রাসায় প্রথম স্থান অর্জন রতুয়ার সারিফা খাতুনের

Malda News: মালদার (Malda) রতুয়া বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সে। পরিবারের হাজারো প্রতিবন্ধকতার মধ্য়েও যেভাবে সাফল্য পেয়েছে সারিফা, তাতে সবাই বেশ খুশি। 

অভিজিৎ চৌধুরী, করুণাময় সিংহ, মালদা: অভাবের সংসার। বাবা ঝালমুড়ি বিক্রেতা। কিন্তু সেই সংসার আলো করল পরিবারের মেয়ে সারিফা খাতুন। এবারের হাই মাদ্রাসা (High Madrasa) বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সে। মালদার (Malda) রতুয়া বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সে। পরিবারের হাজারো প্রতিবন্ধকতার মধ্য়েও যেভাবে সাফল্য পেয়েছে সারিফা, তাতে সবাই বেশ খুশি। 

সারিফার পরীক্ষার প্রস্তুতি পর্ব

পাঁচ ভাই বোনের মধ্যে সে সবচেয়ে ছোট সারিফ। অভাবের সংসারে বাবার আয়ের ওপরই মূলত নির্ভরশালী গোটা পরিবার। নুন আনতে পান্তা ফুরনো পরিস্থিতি। কিন্তু এই অবস্থাতেও মনের জেদ ছিল অদম্য। আর সেই জেদের সঙ্গে ছিল কঠোর পরিশ্রম ও নিষ্ঠা। সাফল্য যে আসবেই, তা জানত সারিফা। কিন্তু প্রথম স্থান সে অধিকার করবে, এতটা হয়ত ভাবেনি। 

প্রাইভেট টিউশন ছিল না

 অভাবের সংসারে অর্থের অভাব। তাই জীবনের এত বড় পরীক্ষার প্রস্তুতির জন্য সারিফা কোনও টিউশন নেয়নি। করোনার ফলে স্কুলও বন্ধ ছিল। ফলে বাড়িতেই পঠন পাঠন করেছিল। দিনে ৯ ঘন্টা পড়াশোনা করত সারিফা। হাই মাদ্রাসা পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৮৬। তবে এখানেই থেমে থাকতে চায় না সে। সারিফা স্বপ্ন দেখছে চিকিৎসক হওয়ার। একদিন তার স্বপ্ন পূরণ হবে, এই আশায় পরিবারের লোকেরা।

প্রায় ৪০ দিন পর প্রকাশিত হল মাদ্রাসা এডুকেশনের ফল। গত ৭ই মার্চ হাই মাদ্রাসা (Madrasa), আলিম এবং ফাজিল শ্রেণির পরীক্ষা শুরু হয়। ২১ মার্চ পর্যন্ত চলে এই পরীক্ষা। পরীক্ষা শেষে ৪০ দিনের মাথায় ৩০ এপ্রিল ফল প্রকাশ হল এই পরীক্ষাগুলির (Exam)। ২০২১ সালে প্রতিটি পরীক্ষায় ১০০ শতাংশ পাশের হার থাকলেও ২০২২ সালে বদলে গেল সেই ফলাফলে। সোমবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে ফল প্রকাশ করেন মাদ্রাসা এডুকেশনের সভাপতি আবু তাহের কামরউদ্দিন। এছাড়াও এই ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি মান্নাফ আলী, ডেপুটি সেক্রেটারি সাবানা শামীম।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget