এক্সপ্লোর

Malda: মালদায় ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ২

Malda News: ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার তিনদিনের মধ্যেই যেভাবে তৎপরতার সঙ্গে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে, তাতে স্থানীয় বাসিন্দারা খুশি। তবে একইসঙ্গে তাঁরা নিরাপত্তার দাবিও জানিয়েছেন।

করুণাময় সিংহ, মানিকচক: এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতেও পেশ করেছে মালদার মানিকচক থানার পুলিশ। এই ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা জানার জন্য ধৃতদের জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার মানিকচকের মোহনা এলাকায় মালদা শহরের ব্যবসায়ী রতন সাহা কাছ থেকে টাকা ছিনতাই করা হয়। প্রকাশ্য দিবালোকে ওই ব্যবসায়ীকে আটকে নগদ প্রায় ৫৫ হাজার টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই অভিযোগ পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে মানিকচক থানার পুলিশ।

তদন্তে এই ঘটনায় দুই ব্যক্তির জড়িত থাকার ঘটনা সামনে আসে পুলিশের কাছে। এরপর গতকাল গভীর রাতে অভিযুক্তদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান চালায় পুলিশ। গভীর রাতে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে এসআই দীনবন্ধু দাসের নেতৃত্বে অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে দু’জনকে গ্রেফতার করা হলেও, তাদের কাছ থেকে এখনও ছিনতাই করা টাকা এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। ধৃতদের জেরা করা হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম সেখ বশির। সে  মানিকচকের রাজনগর এলাকার বাসিন্দা। এই ঘটনায় অপর অভিযুক্তের নাম সেনাউল হক। সে বালুটোলা এলাকার বাসিন্দা। তাদের দু’জনকেই গতকাল রাতে গ্রেফতার করা হয়। আজ তাদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

মানিকচক থানার তৎপরতার সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও, প্রকাশ্য দিবালোকে এভাবে ছিনতাইয়ের ঘটনায় মালদায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার দাবিতে সরব ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget