এক্সপ্লোর

Malda: দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, পুলিশি তৎপরতায় বিহার থেকে গ্রেফতার ৪

Malda News: পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকা ছাত্রীকে বিয়ে দেওয়ার নাম করে বিহার রাজ্যে নিয়ে গিয়েছিল ওই চার যুবক। তবে সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

অভিজিৎ চৌধুরী, মালদা: দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের (Kidnap) অভিযোগ উঠল মালদায় (Malda)। অভিযোগ ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী রাজ্য বিহারে (Bihar)। কিন্তু পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় অপহরণে অভিযুক্ত চারজন যুবক। উদ্ধার হয় ওই নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী।

অভিযুক্তদের গ্রেফতার করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। হরিশ্চন্দ্রপুরের সদলিচক এলাকার, দশম শ্রেণীর ছাত্রীকে এলাকার রাস্তা থেকে অপহরণ করে চারজন যুবক। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিহার রাজ্যের কাঠিহারের আমদাবাদ এলাকায়।

পুলিশ সূত্রে খবর...

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকা ছাত্রীকে বিয়ে দেওয়ার নাম করে বিহার রাজ্যে নিয়ে গিয়েছিল ওই চার যুবক। তবে সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত চার যুবকের নাম, আকবর আলি (২৫), গুলজার (১৯), চিরণ পাশওয়ান (২১) এবং মনোজ দাস (১৯)। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতদের গ্রেফতারের জন্য হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং সিভিক ভলেন্টিয়াররা কাঠিহার জেলার আমদাবাদ এলাকায় যায়। সেখানে হাতেনাতে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ।

গ্রেফতার প্রক্রিয়া

পুলিশ তাদের পাকড়াও করতে গেলে দুই জন অভিযুক্ত বাঁচার জন্য জলে ঝাঁপ দেয়। অভিযুক্তদের ধরতে সিভিক ভলেন্টিয়াররা জলে ঝাঁপ দিয়ে তাদের ধরে ফেলে। ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ওই নাবালিকা ছাত্রীকে সুস্থভাবে ফিরিয়ে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। এই চারজন যুবকের পেছনে আরও বড় কোনও গোষ্ঠীর যোগ রয়েছে কিনা সেই বিষয়টা পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এলাকা জুড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: Birbhum: বীরভূম থেকে উদ্ধার ৬০টি তাজা বোমা, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে চারজন যুবক অপহরণ করে বিহারের কাঠিহার জেলার আমদাবাদ এলাকায় নিয়ে গিয়েছিল। খবর পেয়ে সেই এলাকা থেকে চারজন যুবকসহ ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ধৃত চার যুবককে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget