এক্সপ্লোর

Birbhum: বীরভূম থেকে উদ্ধার ৬০টি তাজা বোমা, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ

Birbhum Bomb Found: গতকাল বগটুই গ্রামে এসে রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের যেখানে যেখানে বোমা ও বেআইনি অস্ত্র সব উদ্ধার করতে ।

বীরভূম: বীরভূমের মাড়গ্রাম এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। প্রায় ৬০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। জানা যায়, গ্রামের খালের ধারে ছটি জারে বোমাগুলি রাখা ছিল। 

ঠিক কী ঘটেছে? 

ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে। এই ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি জারে বোমা গুলি রাখা রয়েছে। সূত্র মারফত খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে । গতকাল বগটুই গ্রামে এসে রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের যেখানে যেখানে বোমা ও বেআইনি অস্ত্র সব উদ্ধার করতে । তারপরেই তত্পর হয়ে ওঠে পুলিশ ।

কী নির্দেশ দিয়েছিলেন মমতা?

বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে নিহত উপ প্রধান ভাদু শেখ ও অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বলেন,  "সারা বাংলায় সমস্ত জায়গায় তল্লাশি চালাও। যেখানে যত বোমা রয়েছে, যত বেআইনি অস্ত্র রয়েছে, সব উদ্ধার করতে হবে। পুলিশ যারা সক্রিয়ভাবে কাজ করবে, তাকে যথার্থ সম্মান জানান হবে। আর যে সঠিকভাবে কাজ করবে না, এনজয় করে কাটাবে, তাকে পুলিশে কাজ করার দরকার নেই। দুজন অন্যায় করবে, তার জন্য গোটা পদটাকে গোষ দেওয়া হবে, সেটা হতে পারে না।'

এরপর পুলিশকে (Police) কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। মমতা বলেন, "বগটুইয়ের ঘটনা ভয়াবহ। এমন করে মামলা রুজু করতে হবে যাতে দোষীরা কঠোর শাস্তি পায়। কোনও অপরাধী যেন ছাডা না পায়। আনারুলকে জানানোর পরও পুলিশ পাঠায়নি। আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। ওকে জানানোর পরও সময়মতো পুলিশ পাঠায়নি। কেন ও পুলিশ পাঠায়নি, তা জানা দরকার। সময় মতো পুলিশ পাঠালে হয়তো এমন ঘটনা এডানো যেত। এটা অবশ্যই দেখতে হবে আমাদের। এখন পর্যন্ত এই ঘটনায় যে কজন গ্রেফতার হওয়া বাকি রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। দোষীদের এমন শাস্তি আমি দেখতে চাই, যা পুলিশ করবে, যাতে কোনওদিন এমন ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়। কেউ যেন এমন কাজ আর করতে না পারে। এই ঘটনার দোষীদের শাস্তি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়।" 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget