এক্সপ্লোর

Malda : ১০০ দিনের কাজে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় মালদার পঞ্চায়েত ; বিক্ষোভ কংগ্রেসের

Malda : ১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা বকেয়া রাখার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল

করুণাময় সিংহ, হরিশ্চন্দ্রপুর : মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ। ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস (Congress)। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা বকেয়া রাখার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রীর কাছে বকেয়া টাকা মেটানোর দাবিও জানিয়েছেন তৃণমূল সাংসদরা। আর এবার মালদায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল ১০০ দিনের কাজে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। 

দুর্নীতির অভিযোগ, পথে নামল কংগ্রেস-

তৃণমূল পরিচালিত হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথে নামল কংগ্রেস। চলল বিক্ষোভ। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের প্রধান, উপপ্রধান এবং একাধিক সদস্য কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ভুয়ো মাস্টার রোল বানিয়ে তোলা হয়েছে টাকা। 

আরও পড়ুন ; বিজেপিকে ভোট দেওয়ায় মিলছে না পানীয় জল, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে রাজনীতি করছে কংগ্রেস।  

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

বন্যাত্রাণের টাকা দুর্নীতির অভিযোগে কিছু দিন আগে হরিশ্চন্দ্রপুরে ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত বড়ুই পঞ্চায়েতের প্রধান আত্মসমর্পণ করেন। এবার পাশের ব্লকে আরেক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল কয়েক কোটি টাকার  দুর্নীতির অভিযোগ।

প্রসঙ্গত, গত মে মাসে মালদায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পে ৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ভুয়ো মেমো নম্বর দিয়ে টাকা বরাদ্দের অভিযোগ ওঠে। জেলাশাসকের নির্দেশে দায়ের করা হয় FIR। ঘটনায় তৃণমূলকে নিশানা করে বিজেপি।

যদিও অভিযুক্তদের পাশে দল থাকবে না বলে জানিয়ে দিয়েছিল তৃণমূল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী
রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget