এক্সপ্লোর

Malda News: মেশিন দিয়ে একশো দিনের কাজ, নালিশ করায় 'মারধর'

Malda Update:মালদার চাঁচলে এই ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।


করুণাময় সিংহ, মালদা: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ মালদায়! শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগ তোলায় অভিযোগকারীকে মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে। মালদার চাঁচলে এই ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

কী ঘটেছে:
চাঁচলের জালালপুরে ১০০ দিনের প্রকল্পে পুকুর খোঁড়া হয়েছে। তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০টি পুকুর খোঁড়া হচ্ছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে না। তাহলে কী ভাবে কাজ হচ্ছে? গ্রামবাসীদের দাবি, শ্রমিকদের কাজে না লাগিয়ে, রাতে পে লোডার দিয়ে চলছে পুকুর খোঁড়ার কাজ।  অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ করতেই শ্রমিকদের বদলে যন্ত্রের সাহায্য চলছে মাটি কাটা। 

মারধরের অভিযোগ:
প্রশাসনের কাছে নালিশ করায়, পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে চড়াও হয়ে অভিযোগকারীকে মারধর করেন বলে অভিযোগ।
জালালপুরের বাসিন্দা রফিকুল ইসলাম একজন অভিযোগকারী। তিনি বলেন 'বিডিও এসডিও-র কাছে অভিযোগ করেছিলাম। তদন্তেও এসেছিল। প্রধানের বিরুদ্ধে বলায় তাঁর স্বামী দলবল নিয়ে মারধর করে।'

অভিযোগ অস্বীকার:
যোগাযোগ করা হলেও মুখ খুলতে চাননি তৃণমূলের পঞ্চায়েত প্রধান মাসতারা খাতুন। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাঁর স্বামী। অভিযুক্ত তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধানের স্বামী হবিবুর রহমান বলেন, 'মিথ্যা অভিযোগ। উন্নয়ন থামিয়ে দেওয়ার চেষ্টা। ফাঁসানোর ষড়যন্ত্র।'

বিজেপির তোপ: 
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মালদার বিজেপির সহ সভাপতি যুব মোর্চা সুমিত সরকার বলেন, 'তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে। সব জায়গাতেই মানুষের পরিবর্তে মেশিন দিয়ে কাজ হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করা হচ্ছে।'

মালদায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, 'কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না। প্রশাসন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।'

যদিও মালদার জেলাশাসক জানিয়েছেন, পুকুর খোঁড়ার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক, কাল কলকাতায় মহামিছিল বিজেপির

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget