এক্সপ্লোর

BJP Rally: ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক, কাল কলকাতায় মহামিছিল বিজেপির

সোমবার রাজ্য বিধানসভা ভোটের ফল ঘোষণার এক বছর। সঙ্গে বিধানসভায় তৃণমূলের জয়ের হ্যাটট্রিকেরও এক বছর পূর্তি। আর সেদিনই রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে নামছে বিজেপি।

কলকাতা: কাল কলকাতায় (Kolkata) মহামিছিল করবে বিজেপি (BJP)। কর্মসূচির নাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল। দুপুর ২টোয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ অবধি হাঁটবেন বিজেপির নেতা কর্মীরা। এরপর সভা। আগামী ৫ মে শিলিগুড়িতেও সভা করবে বিজেপি। সেখানে থাকার কথা অমিত শাহের। বঙ্গ বিজেপির এই তৎপরতা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

বিজেপির মহামিছিল:  সোমবার রাজ্য বিধানসভা ভোটের ফল ঘোষণার এক বছর। সঙ্গে বিধানসভায় তৃণমূলের জয়ের হ্যাটট্রিকেরও এক বছর পূর্তি। আর সেদিনই রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে নামছে বিজেপি। সোমবার কলকাতায় মহামিছিল করবে বঙ্গ বিজেপি।এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে - গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল।

বিজেপি সূত্রের খবর,  দুপুর ২টোর সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হবে মহামিছিল।মিছিল যাবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত। মহামিছিলের পরে রানি রাসমনি অ্যাভিনিউয়ে সভা করবেন বিজেপি নেতারা। বিজেপির মহামিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। সূত্রের খবর, কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য,অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও আমন্ত্রণ জানিয়েছে বঙ্গ বিজেপি। সোমবার কলকাতায় বঙ্গ বিজেপির মহামিছিল নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

গত বিধানসভা নির্বাচন থেকে পরের পর ভোটে হার। সাংগঠনিক রদবদল নিয়ে দলের অন্দরে অস্থিরতা। বিভিন্ন জেলার বিজেপি পদাধিকারীদের ইস্তফা। বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে মতপার্থক্য। একের পর এক ইস্যুতে বিব্রত রাজ্যের প্রধান বিরোধী দল। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোটের দামামা বেজে যাবে। তার আগে সংগঠনকে চাঙ্গা করতে টানা ১৫ দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই রণকৌশল অনুযায়ী, কলকাতার পরে আগামী ৫ মে শিলিগুড়িতে বিজেপির সমাবেশ। শিলিগুড়ির রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে হবে সেই সভা।প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও নিহত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর মতো একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন: Purba Medinipur: অবৈধ ভেড়ি তৈরিতে ধৃত ১, তৃণমূল-বিজেপি তরজা

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget