এক্সপ্লোর

Malda: মানিকচকে তৃণমূলের পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ বিজেপির

Malda News: বিডিওর কাছে লিখিত অভিযোগ করলেন বিজেপির তিন পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের একাংশ। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান।

করুণাময় সিংহ, মালদা: মালদার মানিকচকে তৃণমূল পরিচালিত একটি পঞ্চায়েতের বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ। বিডিওর কাছে লিখিত অভিযোগ করলেন বিজেপির তিন পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের একাংশ। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান।

ভুয়ো বিল তৈরি করেই নাকি আত্মসাৎ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ বিজেপির। একই দাবি গ্রামবাসীদের একাংশেরও। আর এনিয়েই শোরগোল পড়েছে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বিজেপির পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, তৃণমূলের প্রধান বীণা মণ্ডল একশো দিনের কাজে কয়েক লক্ষ টাকা হাতিয়েছেন। বিল তৈরি করে সরকারি টাকা নয়ছয় করেছেন তিনি। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য পল্লবী মণ্ডল বলেন, ''কয়েকজন সদস্যকে নিয়ে ১০০ দিনের কাজে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন প্রধান, ভুয়ো বিল তৈরি করা হয়েছে।

এনিয়ে সোমবারই বিডিওর কাছে অভিযোগ করেছে গেরুয়া শিবির। দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে গ্রামবাসীদের একাংশও। সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপক মণ্ডল বলেন, ''১৫ জনকে কাজ করিয়ে ৪৮ জনের নামে টাকা তোলা হয়েছে, সাধারণ মানুষ কাজ পায়নি, প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।''

তবে টাকা আত্মসাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধান বীনা মণ্ডল বলেন, ''বিরোধীদের কাজই হল মিথ্যে অভিযোগ তোলা, যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে সমস্তটা মিথ্যে।'' পঞ্চায়েতে ‘দুর্নীতি’ ও তৃণমূল-বিজেপি তরজা, এই বিষয়ে মানিকচকের বিডিও জানিয়েছেন, দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে। দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শাসক দলের প্রধানের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন শাসক দলেরই কর্মীরা। এমন ঘটনা ঘটেছিল নন্দীগ্রামে। নন্দীগ্রামের দাউদপুর ৮ নম্বর গ্রাম। সেখানকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে সরব হয়েছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা(Tmc worker)। অভিযোগ পঞ্চায়েত প্রধান শেখ আবদুল মোতালেব পঞ্চায়েতের কোনও মিটিং না করেই স্থায়ী সমিতির বিভিন্ন অর্থ তছরূপ করেছিলেন। 

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর

ভিডিও

Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget