এক্সপ্লোর

Malda : বন্যাত্রাণ বিলিতে দুর্নীতিতে অভিযুক্তকে ব্লকে নতুন দায়িত্ব তৃণমূলের ! বিক্ষোভ বিজেপির; গ্রেফতারির দাবি

BJP Agitation : পঞ্চায়েত নির্বাচনের আগে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি বলে পাল্টা দাবি করেছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি।

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর : মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণ বিলিতে দুর্নীতিতে অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারির দাবিতে পথে নামল বিজেপি (BJP)। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি বলে পাল্টা দাবি করেছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি।

বন্যাত্রাণ বিলিতে যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাঁকেই ব্লকে নতুন দায়িত্ব দিয়েছে তৃণমূল। এই অভিযোগে, মালদার হরিশ্চন্দ্রপুরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারের দাবিও তুলেছে তারা। 

কী বলছে বিজেপি ?

বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, যাঁরা প্রকৃত উপভোক্তা তাঁদের ত্রাণের টাকা না দিয়ে অন্য্যান্যদের অ্যাকাউন্টে ঢুকিয়ে আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় যাঁরা জড়িত তাঁদের একজন জয়শ্রী কর্মকার। তাঁকেই মহিলা মোর্চার ব্লক সভানেত্রী করা হয়েছে। প্রশাসন ব্যবস্থা নেয়নি। এর সাথে যাঁরা যুক্ত অবিলম্বে গ্রেফতার করা উচিত। 

আরও পড়ুন ; হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণ কেলেঙ্কারিতে এবার আত্মসমর্পণ পঞ্চায়েত সমিতির ত্রাণ কর্মাধ্যক্ষের

তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেসও। হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম বলছেন, তৃণমূলের উপর থেকে নীচ পর্যন্ত সবাই দুর্নীতিতে যুক্ত। আমরা হাইকোর্টে মামলা করেছি। উপযুক্ত তদন্ত করে শাস্তির ব্যবস্থা হোক। 

যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই জয়শ্রী কর্মকার হলেন তৃণমূল পরিচালিত হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। সম্প্রতি ব্লক স্তরে রদবদল করে তাঁকে হরিশ্চন্দ্রপুর 1A ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করা হয়েছে।

২০১৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল হরিশ্চন্দ্রপুরের ১ ও ২ নম্বর ব্লক। সেই সময় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জয়শ্রী কর্মকার। ২০১৮ সালের শেষের দিকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ঘোষণা করে রাজ্য সরকার। সেই ত্রাণের টাকা নিয়েই ওঠে একের পর এক দুর্নীতির অভিযোগ। মামলা হয় কলকাতা হাইকোর্টে। FIR-ও করেন বিডিও। 

যদিও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, BDO-র দায়ের করা FIR-এ নাম ছিল না জয়শ্রী কর্মকারের। এমনকী, এখনও পর্যন্ত তদন্তে তাঁর যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি। 

বিজেপির অভিযোগ উড়িয়ে, তৃণমূল নেত্রী জানিয়েছেন, বন্যাত্রাণের টাকা যখন বরাদ্দ হয় তখন তিনি সভাপতি ছিলেন না। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁকে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget