এক্সপ্লোর

Malda: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

জানা গিয়েছে,  তিনি সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করার  পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রিও ছিলেন। সেইমতো আজ সকালে নিজের গ্রামে অন্যে এক ব্যক্তির বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে  করতে যান।


করুণাময় সিংহ, মালদা: বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম কৈলাস চন্দ্র দাস। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী গীতা দাস আর এক ছেলে ও এক মেয়ে। বর্তমানে ওই সিভিক ভলান্টিয়ার মোথাবাড়ি থানায় কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  তিনি সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করার  পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রিও ছিলেন। সেইমতো আজ সকালে নিজের গ্রামে অন্যে এক ব্যক্তির বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে  করতে যান। ইলেকট্রিকের কাজ করার সময় তিনি ছাদে উঠে ইলেকট্রিকের তার সারাই করছিলেন। সে সময় বিদ্যুতস্পৃষ্ট  হয়ে নিচে পড়ে যান। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা ওই সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ মৃত সিভিক ভলান্টিয়ার পরিবার সহ গোটা গ্রামে।

এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে মৃত সিভিক ভলান্টিয়ারের দাদা গোপাল চন্দ্র দাস জানান, আমার ভাই সিভিক ভলেন্টিয়ার কাজের পাশাপাশি ইলেকট্রিকের মিস্ত্রি ছিলেন। আজ সকালে গ্রামে কাজ করতে গিয়েছিলেন। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আমরা খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় আমার ভাইয়ের।

উল্লেখ্য, গত বুধবার  উত্তর ২৪ পরগনার মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ কিশোরীর। রবিবার রাত থেকে শুরু হওয়া দুর্যোগে এভাবে অকালে চলে যেত হল দুই কিশোরীকে।   প্রতিবেশী দুই কিশোরীই, অভিন্ন হৃদয় বন্ধু। স্থানীয় সূত্রে খবর, বুধবার, বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল দুই কিশোরী। পুরো রাস্তা জলমগ্ন থাকায়, সেখান দিয়ে যাওয়ার সময় ল্যাম্পপোস্টে হাত দেয় এক কিশোরী। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বন্ধুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অন্য কিশোরীও। স্থানীয়রাই দু’জনকে উদ্ধার করে।আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget