এক্সপ্লোর

Malda: কলেজ পড়ুয়ার রহস্যজনক মৃত্যু, আত্মঘাতী বলে দাবি পরিবারের

মৃত যুবকের পরিবারের দাবি, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন জীবন ঘোষ নামে ওই যুবক। ইতিমধ্যেই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

করুণাময় সিংহ, মালদা : কলেজ পড়ুয়ার রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও মৃত যুবকের পরিবারের দাবি, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন জীবন ঘোষ নামে ওই যুবক। ইতিমধ্যেই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন - Malda: আবাস যোজনার ঘর পেতে ২০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে

মৃত যুবকের পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো শনিবারও রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে যান বছর উনিশের যুবক জীবন ঘোষ। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করে সাড়া পাননি। ঘরের ভিতর থেকে যুবকের কোনও সারা শব্দ না পাওয়ায় তাঁরা দরজা ভেঙে ঘরের ভিতর গেলে অচৈতন্য অবস্থায় দেখতে পান যুবককে। এরপরই সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় মিল্কি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় মিল্কি গ্রামীণ হাসপাতাল থেকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। কিন্তু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

আরও পড়ুন - Malda: গাজোলে হাত-পা বাঁধা এক তরুণীর মৃতদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ পড়ুয়া জীবন ঘোষ স্তানীয় মধুপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরিবারে বাবা উজ্জ্বল ঘোষ ও মা প্রতিমা ঘোষ ছাড়াও রয়েছে তার আরও দুই ভাই ও দুই বোন। ভাই বোনদের মধ্যে জীবনই সবচেয়ে বড়। কলেজ পড়ুয়ার এমন রহস্যজনক মৃত্যুতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করার পরই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন যুবকের পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারসহ গোটা গ্রামে। ইতিমধ্যেই রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget