এক্সপ্লোর

Malda Crime News : 'সামনেই মেয়ের বিয়ে , শরিকি বিবাদে 'ভাইয়ের হাতে প্রাণ গেল' হরিশ্চন্দ্রপুরের জাহাঙ্গিরের

Malda Crime News : জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে ও গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা  : সম্পত্তি নিয়ে শরিকি বিবাদের জেরে মালদার হরিশ্চন্দ্রপুরে ভাইকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল সৎ দাদার বিরুদ্ধে। মৃতের ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম জাহাঙ্গির আলম। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনে রাস্তা ও সীমানা পাঁচিল দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জাহাঙ্গিরের সঙ্গে সৎ দাদা মতিয়ুর রহমানের বিবাদ চলছিল।

অভিযোগ, মঙ্গলবার ওই রাস্তা দিয়ে ইট নিয়ে যেতে সৎ ভাইকে বাধা দেন মতিয়ুর। বিবাদের জেরে জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে ও গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের নাম জাহাঙ্গির আলম। বছর ৫০ বছর। অভিযুক্ত সৎ দাদা পলাতক। 

আরও পড়ুন :

বারুইপুরে ভুল করে মদের সঙ্গে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলে ৪ জনের মৃত্যু

স্থানীয় সূত্রে খবর, বাড়ির সীমানা ও সামনের রাস্তার মধ্যে পাঁচিল দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জাহাঙ্গিরের সঙ্গে তাঁর সৎ দাদা মতিয়ুর রহমানের বিবাদ চলছিল। মৃতের পরিবারের দাবি, মঙ্গলবার রাত ৮টার সময়, রাস্তার উপর পাঁচিল তৈরির জন্য ইট নিয়ে যেতে সৎ ভাইকে বাধা দেন দাদা। এরপরই দুজনের মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, জাহাঙ্গিরকে প্রথমে বাঁশ দিয়ে বেধড়ক মারধর ও তারপর সেই বাঁশ দিয়েই গলা টিপে খুন করে মতিয়ুর ও তাঁর ছেলে।  

ঘটনার প্রত্যক্ষদর্শী মৃত ব্যক্তির স্ত্রী খাইরুন বিবি জানান , ' আমার স্বামীর সৎ দাদা মতিউর এবং তার ছেলে সাফাতুল্লাহ দুজনে মিলে  আক্রমণ করে। দুজনে মিলে বাঁশ দিয়ে নৃশংস ভাবে আমার স্বামীকে পেটায়। তারপরে শ্বাসরোধ করে হত্যা করে। আমি চাই আমার স্বামীর খুনিদের সাজা হোক। সামনেই আমার মেয়ের বিয়ে ছিল। এখন কীভাবে কী হবে কিছুই বুঝতে পারছি না।'

সম্পত্তি নিয়ে বিবাদ বাধলে, অনেক সময় তুচ্ছ হয়ে যায় দাদা-ভাইয়ের সম্পর্কও । মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা, তা আরও একবার প্রমাণ করে দিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতের ভাইপোকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত মতিয়ুর রহমানের খোঁজ চলছে।  ঘটনার পর থেকে এলাকাছাড়া অভিযুক্তের বাড়ির লোক। 

 

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget