এক্সপ্লোর

Malda News: বিরোধীদের গাছে বেঁধে রাখার 'নিদান', অভিযোগের তির মালদা জেলা তৃণমূল সভাপতির দিকে

District TMC President Allegedly Threatened Opposition:ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন শাসক নেতা। গাছে বেঁধে রাখার নিদান দেওয়ার অভিযোগ উঠল মালদা জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে। '

করুণাময় সিংহ, মালদা: ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন শাসক নেতা। গাছে বেঁধে রাখার নিদান দেওয়ার অভিযোগ উঠল মালদা জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে। 'আগামী দিনে আর মানুষ ঠকানোর রাজনীতি চলবে না। গ্রামের মানুষরা রাস্তায় ধরে আপনাদের গাছের সঙ্গে বেঁধে জবাব চাইবে', হুঙ্কার আব্দুর রহিম বক্সীর। সঙ্গে সংযোজন, 'পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য আপনারা কী করেছেন, জবাব চাইবেন তাঁরা। 'আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষ।' দলে নিজের গুরুত্ব বাড়াতে এসব বলছেন, পাল্টা দিয়েছে বিজেপিও। 

বার বার এক অভিযোগ..
বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারির অভিযোগ রাজ্য়ের শাসকদলের নেতাদের বিরুদ্ধে এই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতেই বাঁকুড়ায়  দিদির সুরক্ষা কবচ কর্মসূচির জনসভা থেকে সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। 'তৃণমূল কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে', মঞ্চ থেকে হুমকি দিয়েছিলেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে। বিজেপির কটাক্ষ, 'তৃণমূলের নেতারা কুরুচিকর মন্তব্য করে এখন দলে জায়গা পেতে চাইছেন।' বস্তুত, এই ঘটনার আগে, বেশ কয়েক দিন ধরেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে কখনও বিডিও আবার কখনও থানার পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তীকে। তবে ইন্দপুরের আড়ালডিহি গ্রামে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে উপলক্ষ্য়ে সভায় এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ শানান তৃণমূলের বিধায়ক। পরের মাসেই তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডলের মুখে শোনা যায়, 'তৃণমূল কর্মীরা বিপদে মানুষের পাশে দাঁড়ান, তাই দাপিয়ে বেড়াতে পারে। হাইকম্যান্ড বলেছে ভোট করতে হবে, নইলে আমি জটিলেশ্বর মণ্ডল। আমি কেমন খেলোয়াড়, আপনাদের দেখিয়ে দিতাম'। এপ্রিল মাসে আবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, "যদি বাপের বেটা হয়ে থাকিস তবে সোনামুখীতে একবার পা দিয়ে দেখা। যদি পা দুটো ভেঙে দিতে না পারি তবে তৃণমূল করা ছেড়ে দেব।" বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র উদ্দেশে এই বার্তা ছিল তাঁর, এমনই অভিযোগ ওঠে। তবে পিছিয়ে নেই বিরোধী শিবিরের বিধায়করা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতাদের জুতো মারার নিদান দিয়েছিলেনন বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও। কোনও তৃণমূল নেতা যদি চোখ রাঙানি দেখায় এবং তাঁদের তাবিদার দেখাতে আসে তাহলে তাঁদের জুতো খুলে সপাটে মারার নিদান দিয়েছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক।

আরও পড়ুন:ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget