এক্সপ্লোর

Malda:মালদায় জোড়া ধাক্কা বিজেপির, হাতছাড়া পঞ্চায়েত, অন্যটিতে অনাস্থায় অস্বস্তি গেরুয়া শিবিরে

কালিয়াচকে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব এনে মুখ পুড়ল গেরুয়া শিবিরের। তলবি সভায় এলেন না বিজেপি সদস্যরাই।

করুণাময় সিংহ, মালদা:  মালদায় বিজেপি শিবিরে জোড়া ধাক্কা। তৃণমূলের ডাকা অনাস্থায় পুরাতন মালদায়  একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। অন্যদিকে, কালিয়াচকে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব এনে মুখ পুড়ল গেরুয়া শিবিরের। তলবি সভায় এলেন না বিজেপি সদস্যরাই। ফলে ওই গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা ধরে রাখল তৃণমূল।

বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে মালদায় বিজেপির ভাঙন চলছেই। এবার তৃণমূলের আনা অনাস্থায় মুচিয়া গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। আর বিজেপি অনাস্থা ডেকেও দখল করতে পারল না তৃণমূল পরিচালিত চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েত। দুটি ঘটনাতেই প্রকাশ্যে এসেছে বিজেপির গোষ্ঠীকোন্দল।

পুরাতন মালদায় ১৬ আসনের মুচিয়া গ্রাম পঞ্চায়েত। ১০টি আসনে জিতে সেখানে বোর্ড গঠন করেছিল বিজেপি। তৃণমূল ৫টি ও কংগ্রেস ১টি  আসন পায়।সম্প্রতি বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। আস্থা ভোটে তৃণমূলের পক্ষে ভোট পড়ে ১১টি। বিজেপির ৫ সদস্য তৃণমূলের পক্ষে ভোট দেন। তার জেরে অপসারিত হন প্রধান।

অন্যদিকে, কালিয়াচকে তৃণমূল পরিচালিত চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ঢেকে মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। ১৪ আসনের এই পঞ্চায়েতে ৭টি তৃণমূলের দখলে, ৩টি বিজেপির, কংগ্রেস এবং নির্দলের দুটি করে আসন রয়েছে। বিজেপির ৩ জন, কংগ্রেসের ২ জন এবং নির্দলের একজন তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন।কিন্তু তলবি সভায় বিজেপি সহ কোনও বিরোধী সদস্যই হাজির হননি। ৮-০ ভোটে খারিজ হয়ে যায় অনাস্থা। 

মালদা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু এই ঘটনায় বিজেপিকে তীব্র  কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বিজেপির কিছু নেই শুধু ফাঁকা আওয়াজ আছে। চাইলে একদিনে পুরো বিজেপি ফাঁকা হয়ে যাবে।

অন্যদিকে, মালদা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেছেন,নিজেদের মধ্যে বিবাদে মুচিয়া গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। তবে চরি অনন্তপুরের ক্ষেত্রে বিজেপি সদস্যদের ভয় ও প্রলোভন দেখানো হয়েছে।

নদী ভাঙনে ভুক্তভোগী মালদা জেলায়, দলে ভাঙন ঠেকানোই এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget