এক্সপ্লোর

Malda Ganga Erosion : 'ওকে পেলে আমি এখানে গঙ্গায় ডোবাব' বিজেপি সাংসদকে আক্রমণ তৃণমূল বিধায়কের, এল পাল্টাও

Malda Ganga Erosion Update : প্রতিবছরই   নদীগর্ভে চলে যায় চাষের জমি। ভাঙন রোধের দায় নিয়ে চলে রাজনৈতিক চাপানউতোর। এবারও তার অন্যথা হল না। 

করুণাময় সিংহ, মালদা : বর্ষায় ( Monsoon )  গঙ্গায় জল বাড়তেই ভাঙনের আতঙ্ক ফিরল মালদায়( Malda ) । প্রতিবছরই গঙ্গার ভাঙনে ( Ganga Erosion )  বিপর্যস্ত হয় এই জেলা। কোথাও গাছ সমেত পাড় ভাঙে। ঝুরঝুর করে ধসে পড়ে মাটি। কোথাও তলিয়ে যায় আস্ত বাড়ি। আর এই নিয়ে প্রতি বছরই শুরু হয় রাজনৈতিক আকচা আকচি। এবারও তার অন্যথা হল না। বর্ষা শুরু হতেই পাড় ভাঙছে গঙ্গার আর তা নিয়ে আবার শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের মধ্যে দোষারোপ, পাল্টা দোষারোপ। প্রতিবছরই   নদীগর্ভে চলে যায় চাষের জমি। ভাঙন রোধের দায় নিয়ে চলে রাজনৈতিক চাপানউতোর। এবারও তার অন্যথা হল না। 

খগেন বনাম সমর:

তৃণমূল বিধায়ক বললেন বিজেপি সাংসদকে গঙ্গায় ডোবাবেন আর সাংসদ বললেন, তৃণমূল বিধায়ককেই বিসর্জন দেওয়া উচিত।  ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। বললেন, '  খগেন মুর্মু ভোটের আগে বলেছিল, আমি গঙ্গার পাড় বাঁধিয়ে দেব। ওকে পেলে আমি এখানে গঙ্গায় ডোবাব।' ভাঙন কবলিত এলাকায় গিয়ে এভাবেই মালদা উত্তরের বিজেপি সাংসদকে আক্রমণ করলেন রতুয়ার তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি সাংসদ। তিনি বললেন, ' ভাঙন থেকে বাঁচতে জলে যদি কাউকে ফেলতেই হয়, তাহলে তৃণমূল বিধায়ককেই বিসর্জন দেওয়া উচিত।' 

মঙ্গলবার বিকেলে মহানন্দটোলায় ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিধায়ককে সামনে পেয়ে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর আর্জি জানান স্থানীয় মহিলারা। তখনই ভাঙন মোকাবিলা পুরোপুরি কেন্দ্রীয় বিষয় বলে দাবি করে বিজেপি সাংসদকে কাঠগড়ায় তোলেন তৃণমূল বিধায়ক। মোদি সরকারের বিরুদ্ধে বাংলাকে আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন তিনি। পাল্টা বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, তাঁর তরফে বারবার রাজ্য সরকারকে বিষয়টি জানানো হলেও, ভাঙন মোকাবিলায় কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন।   

ফি বছর গঙ্গার পাড় ভেঙে নদীগর্ভে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। সর্বস্বান্ত হয় বহু পরিবার। একদিকে ভিটেমাটি হারানোর আশঙ্কায় মানুষ, অন্যদিকে সমাধান তো দূরের কথা দোষারোপেই ব্যস্ত নেতারা।                      

আরও পড়ুন :

'কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন', ফলের কথা না ভেবে কর্ম? তা কীভাবে সম্ভব? কী বলছে গীতা?

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget