এক্সপ্লোর

Malda News: ভরদুপুরে মালদার সমবায় ব্যাঙ্কে ডাকাতি, বাধা দিতেই গুলিবিদ্ধ ১ কর্মী

Malda Bank Robbery Incident: মালদার সমবায় সমিতিতে ভরদুপুরে গান পয়েন্টে ডাকাতি ! বাধা দিতেই মর্মান্তিক ঘটনা...

করুণাময় সিংহ, মালদা: ভরদুপুরে মালদার গাজোলে সমবায় ব্যাঙ্কে ডাকাতি। ডাকাতিতে বাধা দিতেই, ক্যাশিয়ারের পেটে গুলি। তবে এই প্রথমবার নয়, অতীতেও বহুবার এমন অভিজ্ঞতার সাক্ষী রয়েছে মালদা জেলা। তবে ভরদুপুরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।  

সোনার দোকানের পর এবার মালদার সমবায় সমিতিতে ভরদুপুরে গান পয়েন্টে ডাকাতির অভিযোগ।গাজোলের কেষ্টপুরে সমবায় ব্যাঙ্কে সশস্ত্র ডাকাতদলের হানার অভিযোগ। ডাকাতিতে বাধা দিতেই, গুলিবিদ্ধ হয়েছেন সমবায় ব্যাঙ্কের এক কর্মী। স্থানীয় সূত্রে খবর, ভরদুপুরে হামলা চালায় ৮-১০জনের দুষ্কৃতী দল।সমবায় সমিতি থেকে ৪ লক্ষ টাকা লুঠের অভিযোগ।

 সম্প্রতি মালদার ইংরেজবাজারে সোনার দোকানে লুঠের ঘটনায় নিরাপত্তার প্রশ্ন উঠেছিল। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ তুলেছিলেন স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ ছিল, রাতে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

সেবার পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলেছিল লুঠপাট। ভেঙে পড়ে ছিল দোকানের একাধিক তালা। কাটা হয়েছিল দোকানের শাটার। পুলিশ সূত্রে খবর,রাতে কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে এভাবেই গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা চম্পট দেওয়ার অভিযোগ তুলছিলেন তাপস সাহা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। যাওয়ার সময় CC ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন, খুঁটিপুজোর আগেই সংঘাত ! সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য পুলিশের কড়াকড়ি, 'ষড়যন্ত্র' সরব সজল

বাইশ সালে, দিনে দুপুরে ব্যাঙ্ক ডাকাতির সাক্ষী হয়েছিল বর্ধমান জেলা। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কার্জন গেট শাখায় ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।গ্রাহকদের অভিযোগ ছিল, সকাল পৌনে ১০টা নাগাদ ব্যাঙ্কে মাস্কে মুখ ঢেকে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী ঢুকে পড়ে। কর্মীদের মারধর করে টাকা নিয়ে পালায় বলে অভিযোগ। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget