এক্সপ্লোর

Durga Puja 2024 : খুঁটিপুজোর আগেই সংঘাত ! সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য পুলিশের কড়াকড়ি, 'ষড়যন্ত্র' সরব সজল

Santosh Mitra Square Puja Controversy : সজল ঘোষের দাবি, সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়া অন্য কোনও পুজো কমিটিকে নোটিস দেওয়া হয়নি। পুলিশকে ব্যবহার করে চক্রান্ত করা হচ্ছে তাঁর বিরুদ্ধে

 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : সন্তোষ মিত্র স্কোয়ার। মধ্য কলকাতার বরাবরের ক্রাউড পুলার পুজো। আর এই পুজোর বিশেষ পরিচিতি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে।  গত বছর অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে আরও সাড়া ফেলে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। উদ্বোধনের দিন থেকেই আছড়ে পড়ে দর্শনার্থীর ঢেউ। আগাগোড়াই এই পুজোর মণ্ডল, লেজার আলো সবকিছু ছিল আলোচনার কেন্দ্রে। আর এবার দুর্গাপুজোর খুঁটি পুজোর আগেই চিঠি পেলেন সজল ঘোষ। পুজো কমিটিকে একাধিক নিয়ম কানুন মানার নির্দেশ দিয়ে বিরাট একটা তালিকা পাঠিয়ে দিয়েছে পুলিশ। আর সেই ঘটনায় সরাসরি পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিজেপি নেতা। 

পুজো নিয়ে গতকালই পুজো কমিটিগুলিকে নিয়ে মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার পরদিনই তাঁর সরকার ও পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন সন্তোষ মিত্র স্কোয়ারের সম্পাদক বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর দাবি, গত ১৮ জুলাই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিস দেয় মুচিপাড়া থানা। কী আছে সেই নোটিসে? আছে একগুচ্ছ নির্দেশ। লেজার লাইট না ব্যবহার করার নির্দেশ থেকে অনেক বেশি সংখ্যক সিসিটিভি ইনস্টল করার কথা বলা হয়েছে। এছাড়াও আগেভাগেই পুজোর থিম সম্পর্কে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এখানেই আপত্তি সজলের। 

পুজো নিয়ে গতকাল একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সজলের যুক্তি, এই বৈঠক হওয়ার আগেই কীভাবে নোটিস দেয় পুলিশ ?  তিনি জানান, এই নোটিসে রয়েছে , ভিড় সামলানো থেকে মেলার স্থান পরিবর্তন নিয়ে নির্দেশিকা। বিজেপি নেতার দাবি, সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়া অন্য কোনও পুজো কমিটিকে নোটিস দেওয়া হয়নি। পুলিশকে ব্যবহার করে চক্রান্ত করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। 

সজলের পাল্টা যুক্তি দিয়েছে পুলিশ।  ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান,কলকাতার সব বড় পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ রুটিন মাফিক এই কাজ করে থাকে। আর সন্তোষ মিত্র স্কোয়ার যেহেতু খুবই বড় মাপের পুজো । তাই তাঁদের প্য়ান্ডেল তৈরিও শুরু হয়ে যায় আগেভাগে। তাই খুঁটি পুজোর আগেই নোটিস পাঠিয়ে নির্দেশগুলি জানানো হয়েছে পুজো কমিটিকে। আর এ সবকিছুই দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই। ডিসি আরও জানান, পুজো কমিটির কোনও আপত্তি থাকলে থানার আধিকারিকের সঙ্গে কথা বলতে পারে। 

এরই মধ্যে উত্তর কলকাতার অন্য দুটি পুজো কাশী বোস লেন ও কুমোরটুলি পার্ক সর্বজনীনের সঙ্গে কথা বলেছিল এবিপি আনন্দ। তাঁরা এখনও এমন কোনও নোটিসই পাননি বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। 

সজলের অভিযোগ উড়িয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ ধর্মপালন করেন। তিনি বৈঠকে সুজিত বসুকেও পুজোর ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন মঙ্গলবার। তিনি বলে ছিলেন, 'আমার আনন্দ যেন অন্যের অসুবিধের কারণ না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে '। নাম না করেই লেজার লাইটের ব্যবহার, ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন -

এই জেলাগুলিতে দিনভর দুর্যোগ, আবহাওয়া নিয়ে বড় বার্তা আবহাওয়া দফতরের 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget