এক্সপ্লোর

Malda: হবিবপুরে হাট থেকে বাড়ি ফেরার সময় বাইকের ধাক্কায় মৃত্যু কৃষকের

Malda News: শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার গ্রামীণ সড়কে। যদিও এই ঘটনার পর ঘাতক মোটর বাইক চালককে ধরতে পারেনি পুলিশ।

করুণাময় সিংহ, মালদা: হাট থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার গ্রামীণ সড়কে। যদিও এই ঘটনার পর ঘাতক মোটর বাইক চালককে ধরতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ভক্ত (৪৮)। তাঁর বাড়ি কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ননসা গ্রামে। এদিন সন্ধেয় কানতুরকা এলাকার একটি হাটে গিয়েছিলেন ওই ব্যক্তি বাজার করতে। এরপর রাত গড়িয়ে গেলে সাইকেল করে অন্ধকার রাস্তায় বাড়ি ফেরে। সেই সময় একটি মোটর বাইক ধাক্কা মারায় গুরুতর জখম হয় ওই ব্যক্তি। পরে তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন।

এদিকে, একই দিনে মালদার হরিশ্চন্দ্রপুরে পথ দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল এক বাইক আরোহীর। একই ঘটনায় জখম হয়েছেন আরও এক যুবক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম আশানুল ইসলাম। তাঁর বয়স ২৪ বছর। এদিন হরিশচন্দ্রপুর (Malda Harishchandrapur) থানার তুলসীহাটা অঞ্চলের কুস্তরিয়া গ্রামের কাছে লরির ধাক্কায় প্রাণ হারান ওই যুবক। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা এগারোটা নাগাদ বন্ধু সোহেলের সঙ্গে বাইকে করে তুলসীহাটায় যাচ্ছিলেন বছর চব্বিশের যুবক আশানুল ইসলাম নামে ওই যুবক। সেই সময় হরিশচন্দ্রপুর থানার তুলসীহাটা অঞ্চলের কুস্তরিয়া গ্রামের কাছে উল্টোদিক থেকে ধেয়ে আসছিল একটি লরি। তখনই লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। লরির ধাক্কায় বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়ে যান। আঘাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশানুল ইসলাম নামে ওই যুবকের। মৃত যুবকের বন্ধু সোহেলকে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget