এক্সপ্লোর

Malda News: প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, দ্রুত গতিতে আসছিল পিকআপ ভ্যান; মর্মান্তিক পরিণতি ৩ জনের...

Road Accident: কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কয়েকদিন আগে...

করুণাময় সিংহ, হরিশ্চন্দ্রপুর (মালদা) : কয়েকদিন আগেই প্রাতঃভ্রমণ করতে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল মালদার গাজোলের আকন্দা এলাকার বাসিন্দা এক কলেজ ছাত্রের। কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে জেলায় আরও একটি দুর্ঘটনায়। এবার প্রাণ গেল তিন জনের।

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাতঃভ্রমনে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। পিক আপ ভ্যানের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়। গাড়ি উল্টে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক। দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়া রোড কালীমন্দির এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত তিন জনের নাম দিলীপ সাহা, ফেকনলাল রাম ও সুরেশ খৈতান। প্রত্যেকে হরিশ্চন্দ্রপুরের তুলসীঘাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো পাঁচ জন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানটি তার মধ্যে তিন জনকে সজরে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গাড়ি উল্টে চালক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনকয়েক আগেও দুর্ঘটনা জেলায়-

কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় এক কলেজ ছাত্রের। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে মালদার গাজোলের আকন্দা এলাকায়। মৃত কলেজ ছাত্রের বাবা পেশায় ভ্যান চালক। বাড়িতে রয়েছে বাবা, মা ও ভাই-বোন। পরিবারের আর্থিক সঙ্কটের কারণে কলেজে পড়াশোনা করার পাশাপাশি একটি দোকানেও কাজ করতেন তিনি। 

পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো সেদিনও প্রাতঃভ্রমণ করতে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর কানে হেডফোন গুঁজে এলাকার পাশ দিয়ে যাওয়া রেল লাইনের উপর দিয়ে মর্নিংওয়াক ও বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন । এই সময় শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন বালুরঘাট যাওয়ার সময় তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় কলেজ ছাত্র রেল লাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়ে। শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরে ঘটনার খবর পেয়ে, রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বালুঘাট মর্গে।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget