এক্সপ্লোর

Malda: খানাখন্দে ভরা রাস্তা, ঝুঁকি নিয়ে যাতায়াত টোটো-বাইকের

Road Condition: হরিশ্চন্দ্রপুর সদরের শহিদ মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যাওয়ার রাস্তা ঘিরে সমস্যা। সংস্কারের অভাবে রাস্তার বহু জায়গায় ভেঙে গিয়েছে। গোটা রাস্তা জুড়ে একাধিক ছোট-বড় নানা গর্ত।

অভিজিৎ চৌধুরী, মালদা: এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন অসংখ্য বাসিন্দা। কিন্তু বর্ষা এলেই শুরু হয় প্রবল ভোগান্তি। সামান্য বৃষ্টিতেই জল জমে ভয়াবহ দশা হয় হরিশ্চন্দ্রপুরের রাস্তার। কিছুক্ষণ বৃষ্টিতেই জল জমে যায় এলাকায়। সেইভাবেই যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। বারবার অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

কোন রাস্তায় ভোগান্তি:
মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সেখানেই হরিশ্চন্দ্রপুর সদরের শহিদ মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যাওয়ার রাস্তা ঘিরে সমস্যা। সংস্কারের অভাবে রাস্তার বহু জায়গায় ভেঙে গিয়েছে। গোটা রাস্তা জুড়ে একাধিক ছোট-বড় নানা গর্ত। সামান্য বৃষ্টি (Rain) হলেই জমে যাচ্ছে জল। এদিকে এটাই এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা হওয়ায় তার মধ্য়ে দিয়েই যাতায়াত করছেন বহু নাগরিক।

এলাকাবাসীর অভিযোগ:
ভাঙাচোরা রাস্তায় বাইক (Motorbike) আরোহী ও টোটো চালকদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। জল জমা গর্ত না বুঝতে পারলে বাইক নিয়ে পড়তে হচ্ছে রাস্তায়। মাঝে মাঝে টোটো উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ। এই অবস্থায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

শুরু রাজনৈতিক তরজা:
বেহাল রাস্তা ঘিরে শুরু হয়েছে চাপানউতোরও। বিজেপির (BJP) অভিযোগ হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে শাসকদল তেমন ভোট না পাওয়ায় এই এলাকায় কোনও কাজ হচ্ছে না। বহুবার এই রাস্তা সংস্কারের কথা বললেও কাজ হয়নি বলে অভিযোগ। রাস্তা সংস্কার না হলে রাস্তা অবরোধ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের (TMC) পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত রাস্তার কাজ শুরু হবে। বিজেপির আন্দোলন করার দরকার নেই।

অন্যত্রও একই সমস্যা:
শুধু হরিশ্চন্দ্রপুর নয়, মালদার অন্য জায়গাতেও এক সমস্যা রয়েছে। মালতীপুরেও একই অভিযোগ রয়েছে। শুক্রবারই সেখানে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙাচোরা রাস্তায় যাতায়াত করতে প্রবল ভোগান্তির অভিযোগ তুলে সেই রাস্তার গর্তের জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় একইরকম অভিযোগ ছিল সেখানেও। দীর্ঘদিন বলার পরেও সেখানে রাস্তা ঠিক করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। যার ফলে মালতীপুর গ্রাম পঞ্চায়েতের চিলা পাড়া ও লালগঞ্জ গ্রামের শতাধিক বাসিন্দারা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ।

আরও পড়ুন: আমাদের ছাত্রছাত্রীরা কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত জিভ বের করে দাঁড়িয়ে থাকবে : বিমান বসু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget