এক্সপ্লোর

Biman Basu: আমাদের ছাত্রছাত্রীরা কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত জিভ বের করে দাঁড়িয়ে থাকবে : বিমান বসু

SFI : অনুব্রত কন্যার বিরুদ্ধে ওঠা হাজারো অভিযোগের প্রসঙ্গ তুলে বিমান বসু বলেন, 'এরপর মেয়ের নাম কেউ আর সুকন্যা রাখবে না

উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, কলকাতা : নিয়োগে দুর্নীতির ( Recruitment Scam ) অভিযোগ থেকে শুরু করে গরুপাচার ( Cow Smuggling ) , কয়লাপাচারের ( Coal Smuggling )  মতো মামলার তদন্ত নিয়ে রাজ্য জুড়ে শোরগোল চলছে। এই প্রেক্ষাপটে শুক্রবার কলেজ স্ট্রিটে বড় সমাবেশল করল সিপিএমের ছাত্র সংগঠন SFI। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২৯ অগাস্ট বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা গেছিল মুখ্যমন্ত্রীকে।   

জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে বলতাম : মমতা 
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) বলেন, ' আজকে তৃণমূলকে ( TMC ) বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে' 

বিমানের পাল্টা 
তৃণমূল নেত্রীর এই কথার জবাব শুক্রবার এসএফআই-এর ( SFI ) প্রতিবাদ সভা থেকে দেন বাম নেতা বিমান বসু ( Biman Basu ) ।  বলেন, ' মুখ্যমন্ত্রী বলছে জিভ টেনে ছিড়ে ফেলব। আমাদের ছাত্রছাত্রীরা কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত জিভ বের করে দাঁড়িয়ে থাকবে। দেখব কী করতে পারেন...'

অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ' যাঁর মাথায় অক্সিজেনের অভাব আছে, তিনি একটা জেলার তৃণমূলের সভাপতি ! এই ধরনের দুর্নীতি? তারপর মুখ্যমন্ত্রী বলছেন কেষ্টকে ধরল কেন? কেষ্ট কী করেছে? কী করেছে সেটা তো কাগজে বেরোচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে। '

মেয়ের নাম কেউ আর সুকন্যা রাখবে না : বিমান 
অনুব্রত কন্যার বিরুদ্ধে ওঠা হাজারো অভিযোগের প্রসঙ্গ তুলে বিমান বসু বলেন, 'এরপর মেয়ের নাম কেউ আর সুকন্যা রাখবে না, বাবার মদতে মেয়ে কুকন্যা হয়ে গেল। দিনের পর দিন স্কুলে না গিয়েও বেতন পেয়েছে...' 

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এর আগে  মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ' সিপিএম আমলে চিরকূটে চাকরি হত, সব জানি ' এর উত্তরও সোজাসাপ্টা ভাবে দিয়েছেন বিমান। ' আমাদের সময় নাকি সিগারেটের প্যাকেটে লিখে চাকরি হয়েছে। অসত্য। সিগারেটের প্যাকেটে লিখে চাকরি হয়েছিল ৭৩-এ। সিদ্ধার্থশঙ্কর রায়ের জমানায়। আমাদের জমানায় হয়নি। বামফ্রন্টের সময়েও অনেকে চেয়েছিলেন এভাবে চাকরি দিতে। কিন্তু তা মানা হয়নি। ' 
            
    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget