এক্সপ্লোর

Malda: বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে মানিকচকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৪

মানিকচক পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে ফের শাসকদলের বিভাজন প্রকাশ্যে। তৃণমূল সদস্যার স্বামীকে অপহরণের অভিযোগ ঘিরে গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে।

করুণাময় সিংহ, মানিকচক: মানিকচক পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে ফের শাসক দলের বিভাজন প্রকাশ্যে। তৃণমূল সদস্যার স্বামীকে অপহরণের অভিযোগ ঘিরে গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। আহত হন চারজন।

অভিযোগ, তৃণমূল সদস্যার স্বামী ও স্থানীয় তৃণমূল নেতাকে অপহরণের চেষ্টা করে তৃণমূল কর্মী ও তাঁর দলবল। অভিযুক্তের দাবি, বিজেপি প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা বানচাল করতেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। দু’পক্ষই মানিকচক থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।

তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলবিরোধী কাজে যারা যুক্ত তাদের দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। বিজেপির কটাক্ষ, গোষ্ঠীকোন্দল তৃণমূলের সহজাত প্রবৃত্তি। 

এর আগে প্রধান নির্বাচনে বিজেপিকে সমর্থন করায় পাঁচ পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। মানিকচকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের ঘটনা। সম্প্রতি বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধানকে অপসারণ করা হয়। নতুন প্রধান নির্বাচনে বিজেপির ৭ সদস্যের সঙ্গে হাত মেলান তৃণমূলের ৫ সদস্য। মানিকচকের বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাবিত্রী মিত্র জানিয়েছেন, বিজেপির সঙ্গে হাত মেলানোয় অঞ্চল কমিটির সুপারিশ মেনে ওই পাঁচ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্যের দাবি, অঞ্চল কমিটির সম্মতিতেই তাঁরা প্রধান নির্বাচনে বিজেপিকে সমর্থন করেন। বিজেপি জেলা নেতৃত্বের কটাক্ষ, এটা তৃণমূলের অন্তর্কলহ। 

মালদার মানিকচকে চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচনের পরেই এলাকায় মিছিল করে বিজেপি ও তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূলের পাঁচ সদস্যের ঘাড়ে নেমে আসে শাস্তির খাঁড়া। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা আনেন দলীয় সদস্যরা। পুরনো প্রধানকে অপসারণের পর বুধবার নতুন প্রধান নির্বাচন করা হয়। প্রধান নির্বাচনে বিজেপির ৭ সদস্যকে সমর্থন করেন তৃণমূলের পাঁচ সদস্য। এর প্রেক্ষিতেই কড়া পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই পাঁচ সদস্যকে শনিবার দল থেকে বহিষ্কার করা হয়। 

বিধানসভা ভোটে মালদায় ভাল ফল করেছে তৃণমূল। এরপরেও এই জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেরবার শাসক শিবির।

আরও পড়ুন মালদার হরিশ্চন্দ্রপুরে স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্ত্রী ও পিসতুতো দাদা

মালদায় বাড়ছে শিশুমৃত্যু, জ্বর-শ্বাসকষ্টে সঙ্কটজনক অবস্থায় একাধিক

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget