এক্সপ্লোর

Malda: মালদার হরিশ্চন্দ্রপুরে স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্ত্রী ও পিসতুতো দাদা

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন কি না খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

করুণাময় সিংহ, মালদা: স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে। মৃতের নাম রাম মুসোহার। তিনি পেশায় রঙের মিস্ত্রি।

প্রতিবেশীদের অভিযোগ, গতকাল রাতে রামের স্ত্রী পঞ্চমী ও পিসতুতো দাদা মনোজ রাম রাস্তায় দাঁড়িয়ে বারবার হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছিলেন। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। দু’ জনের কথাতেই অসঙ্গতি ধরা পড়ে। এরপর বাড়িতে গিয়ে দেখা যায়, সিঁড়ির নিচে পড়ে আছে ৪০ বছরের রাম মুসোহারের রক্তাক্ত দেহ। স্থানীয়রাই হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেন। এরপর মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে পঞ্চমী ও মনোজকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চমীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন কি না খতিয়ে দেখা হচ্ছে। 

কিছুদিন আগে মালদারই কালিয়াচকে পরিবারের চারজন সদস্যকে খুন করার অভিযোগ ওঠে এক তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, চার্জশিটে খুন, তথ্যপ্রমাণ লোপাট, খুনের চেষ্টার অভিযোগ-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ২৭৩ পাতার চার্জশিটে নাম রয়েছে ৪৪ জন সাক্ষীর। ওই ৪৪ জন সাক্ষীর মধ্যে আসিফের দাদা মহম্মদ আরিফ ও তাঁর মামাও রয়েছেন। 

চার্জশিটে উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি পরিবারের ছোট ছেলে মহম্মদ আসিফ মা-বাবা, বোন ও ঠাকুমাকে খুন করে বাড়ি লাগোয়া গুদামঘরে পুঁতে রাখে। আসিফ দাদা মহম্মদ আরিফকে খুনের চেষ্টা করলেও, তিনি প্রাণে বেঁচে যান। অভিযুক্তের দাদার অভিযোগের ভিত্তিতেই ১৯ জুন পরিবারের সদস্যদের দেহ উদ্ধার হয়। এরপরই ১৯ বছরের অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ওই তরুণ জেল হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্রে খবর, কালিয়াচকের পুরনো ষোল মাইল এলাকার বাসিন্দা ১৯ বছরের আসিফ বাবা, মা, বোন, ঠাকুমাকে ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে অচেতন করে দেয়। তারপর চৌবাচ্চায় জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করে। বাড়ির গুদাম ঘরে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে ফেলে মৃতদেহ! আরিফের অভিযোগের প্রেক্ষিতে বাড়িতে হানা দিয়ে গুদামঘর থেকে চারজনের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন রতুয়ায় স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে 'গণধর্ষণ', শুরু রাজনৈতিক তরজা

মালদায় বাড়ছে শিশুমৃত্যু, জ্বর-শ্বাসকষ্টে সঙ্কটজনক অবস্থায় একাধিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget