এক্সপ্লোর

Malda Jahara Kali : অমাবস্যার অন্ধকারে নয় ! দিনের আলোয় পূজিতা মালদার জহরা কালী

Malda Jahara Kali Puja Rituals : দেবীর নাম জহরা। তিনি এখানে চণ্ডীরূপে পূজিতা হন। তবে আর পাঁচটা কালী মন্দিরের মতো দীপান্বিতা অমাবস্যার রাতে পুজো রাতে হয় না এখানে। দিনের আলোয় পুজো হয় দেবী জহরার। 

করুণাময় সিংহ, মালদা: মন ভ্রমরা বেড়ায় মেতে, কালী (Kali Puja 2021) নামের কমলেতে। মালদার জহরা মন্দিরে এসেই চলেছেন পুণ্যার্থীরা। বাংলার অন্যতম প্রাচীন কালী মন্দিরে গমগম করছে ঢাকের শব্দ। 

ইংরেজবাজার শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে আমবাগানে ঘেরা এই কালী মন্দির। মূল বিগ্রহ প্রচলিত মূর্তির মতো নয়। লাল রঙের ঢিবির ওপর রয়েছে একটি মুখোশ। ঢিবির দু’পাশে আরও দু’টি মুখোশ দেখা যায়। দেবীর নাম জহরা। তিনি এখানে চণ্ডীরূপে পূজিতা হন। তবে আর পাঁচটা কালী মন্দিরের মতো দীপান্বিতা অমাবস্যার রাতে পুজো রাতে হয় না এখানে। দিনের আলোয় পুজো হয় দেবী জহরার। 

সেবায়েত প্রবীর তেওয়ারি জানালেন, ' দিনের আলোতেই পুজো হয় এখানে। সন্ধের পর পুজো হয় না। শুকনো বাতাসা, সন্দেশ ভোগ হয়। ছাগবলির প্রচলন আছে। ' 

আরও পড়ুন :

ভূত চতুর্দশীর দিন কি সত্যিই নেমে আসে পূর্বপুরুষের আত্মা ? কেনই বা খাওয়া হয় ১৪ শাক?

মন্দিরের গায়ে যে পাথরের ফলক রয়েছে, তা থেকে জানা যায় ১২১৩ বঙ্গাব্দে সূচনা হয়েছিল এই পুজোর। কথিত আছে, ছল্ল তিওয়ারি নামে উত্তরপ্রদেশের এক মাতৃ সাধক দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। স্বপ্নাদেশে রায়পুর গ্রামের এই আমবাগানে দেবী জহরা চণ্ডীর বেদী স্থাপন করেছিলেন তিনি।

তারপর থেকে বংশ পরম্পরায় সেই তিওয়ারি পরিবারই কাজ করে আসছে। দেবীর জহরা নামকরণ নিয়েও রয়েছে জনশ্রুতি। কথিত আছে, এই এলাকা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। ডাকাত দল ডাকাতি করতে যাওয়ার আগে ও পরে পুজো দিত জহরা কালী মন্দিরে। 

লুঠের বহু মূল্যবান ধনরত্ন এনে মন্দিরে মাটির তলায় পুঁতে রাখা হোত। ওই ধনরত্নের ওপরেই দেবীমূর্তি প্রতিষ্ঠা করা হয়। বিহার-ঝাড়খণ্ড লাগোয়া মালদার রায়পুর গ্রামে হিন্দি ভাষার চল রয়েছে। ধনরত্নকে হিন্দিতে বলে ‘জওহর’।  দেবীমূর্তির নিচে প্রচুর ধনরত্ন রাখা থাকত বলেই এখানে দেবী চণ্ডী ‘জহরা’ বা ‘জহুরা’ নামে বিখ্যাত । তা থেকে দেবীর নামও হয়ে যায় জহরা বা জহুরা কালী।

পুজোর প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কল্যাণ তিওয়ারি জানান, ' ডাকাতরা এক সময় পুজো দিত এখানে। শুধু এদেশের মানুষ নন,জহুরা মাকে পুজো দিতে আসেন ভিন দেশের বাসিন্দারাও। বাংলাদেশ ও নেপাল থেকে 
পুজো দিতে আসেন অনেকে।' 

ঐতিহাসিকদের একাংশের ধারণা, জহরা মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা বল্লাল সেন। জনশ্রুতি, ইতিহাস, ঐতিহ্য --- সব গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে এখানে। মাহাত্ম্যে ও বৈচিত্রে অনন্য মালদার জহরা মন্দির। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget