এক্সপ্লোর

Malda: গঙ্গায় ফের শুরু হয়েছে ভাঙন, একে একে তলিয়ে যাচ্ছে বাড়ি

প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে চলছে ভাঙন। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

করুণাময় সিংহ, মালদা: ফের কালিয়াচকের বীরনগরে গঙ্গায় শুরু হয়েছে ভাঙন। রবিবার দুপুর থেকেই পাড় ভাঙতে শুরু করেছে। এর জেরে গঙ্গা গর্ভে একে একে তলিয়ে যাচ্ছে বাড়ি, ফসলি জমি। গত ১২-১৪ ঘণ্টায় প্রায় ১০-১২টি বাড়ি তলিয়ে গিয়েছে বলে খবর। প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে চলছে ভাঙন। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নিজেরাই নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন তাঁরা।

এদিকে, ভাঙন রুখতে ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসন অথবা ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। বর্ষার শুরু থেকেই কালিয়াচকের ৩ নম্বর ব্লকে বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গা ভাঙন শুরু হয়েছে।

এর আগে, কালিয়াচকে গঙ্গার ভাঙন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ভিমা গ্রামে নদীগর্ভে তলিয়ে গিয়েছিল উপস্বাস্থ্যকেন্দ্র। অনেকদিন আগে থেকেই কালিয়াচক তিন নম্বর ব্লকের তিন নম্বর বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছিল ভাঙন। এর জেরে তলিয়ে যায় ভিমা উপস্বাস্থ্য কেন্দ্রের আস্ত দোতলা বাড়ি। আতঙ্কিত গ্রামবাসীরা নিরাপদ আশ্রয়ে চলে যেতে শুরু করেছিল সেই সময়ও। পাশাপাশি মানিকচকে গঙ্গার জল বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছিল ৫-৬টা গ্রাম। ভূতনির চড় এলাকার কষিঘাটেও গঙ্গায় ব্যাপক ভাঙন শুরু হয়েছিল।

আরও পড়ুন, ওড়িশায় স্থলভাগে ঢুকল গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এক মাস আগের টানা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল মালদার ভূতনির কেশবপুরে। সেখানে গঙ্গার বাঁধ ভেঙে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল। সেখানকার একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছ। যদিও অস্থায়ী বাঁধ এর মাধ্যমে জল আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ঠিক করা সম্ভব হয়নি।   

অন্যদিকে, গভীর নিম্নচাপের জের রাজ্যে। উত্তাল দিঘার সমুদ্র। পুলিশের তরফে সকাল থেকে শুরু হয়েছে মাইকে প্রচার। মত্স্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, পর্যটকদেরও নামতে নিষেধ করা হয়েছে সমুদ্রে। 

সেরা শিরোনাম

News Live Updates: নেপালে জল 'প্রলয়', লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
নেপালে জল 'প্রলয়', লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Malda News: BJP-র একাংশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল বিজেপিরই আরেক গোষ্ঠী, হাতাহাতির পরিস্থিতি মালদায়
BJP-র একাংশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল বিজেপিরই আরেক গোষ্ঠী, হাতাহাতির পরিস্থিতি মালদায়
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget