এক্সপ্লোর

Ayatollah Ali Khamenei Death: মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?

Iran Raises Red Flag: আয়াতোল্লার মৃত্যুতে জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা ওড়ানো হয়েছে, যার মাধ্যমে ন্যায় এবং প্রতিশোধের বার্তা দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: সমর্থকের অভাব ছিল না যেমন, সমালোচকের সংখ্যাও কম ছিল না নেহাত। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতেও বিভাজন চোখে পড়ছে ইরানে। একদিকে দলে দলে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। অন্য দিকে, আবার উদযাপনের ছবিও চোখে পড়েছে। সেই আবহেই লাল পতাকা ওড়ানো হল জামকারান মসজিদে। ইরানে এই জামকারান মসজিদের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে যেমন, তেমন মসজিদের গম্বুজের চূড়ায় লাল পতাকা ওড়ানোও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। (Iran Raises Red Flag)

আয়াতোল্লার মৃত্যুতে জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা ওড়ানো হয়েছে, যার মাধ্যমে ন্যায় এবং প্রতিশোধের বার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কোম শহরের বুকে জামকারান মসজিদের চূড়ায় যে লাল পতাকা ওড়ানো হয়েছে, তার মাধ্যমে খামেনেই অনুগামীদের ক্রোধ এবং প্রতিশোধস্পৃহাই ফুটে উঠছে। (Ayatollah Ali Khamenei Death)

শিয়া মুসলিমদের মধ্যে লাল পতাকা ওড়ানোর চল রয়েছে। বিশেষ করে কেউ শহিদ হলে, প্রতিশোধ তোলা বাকি রয়েছে বোঝানো হয় ওই রীতির মাধ্যমে। মসজিদের চূড়ায় পতাকা ওড়ানো শুধুমাত্র ধর্মীয় ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক এবং বৈচারিক ভাবনাও জড়িয়ে গিয়েছে তার সঙ্গে। 

শুধুমাত্র ইরানেই নয়, পৃথিবীর সর্বত্র শিয়া মুসলিমদের মধ্যে জামকারান মসজিদ অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। সেখানে কী ঘটছে, তার উপর নজর থাকে আন্তর্জাতিক মহলেরও। তাই আয়াতোল্লার মৃত্যুতে গোটা পৃথিবীর নজর যখন ইরানের দিকে, সেই সময় মসজিদের চূড়ায় লাল পতাকা উড়িয়ে ইরান নিজের অবস্থান বুঝিয়ে দিল বলেই মনে করা হচ্ছে। 

মসজিদের মাথায় লাল পতাকা ওড়ানো নিয়ে ইরানের তরফে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত। তবে শনিবার সকালে আমেরিকা এবং ইজ়রায়েল হামলা চালানোর পর, উপসাগরীয় দেশগুলিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তারাও। বিশেষ করে আমেরিকার ঘাঁটি রয়েছে যেখানে, সেই জায়গাগুলিতেই আঘাত হানা হচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায়। এদিন ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারেও হামলা চালায় ইরান। ওই জাহাজে ১৫ জন ভারতীয় এবং পাঁচ জন ইরানীয় ছিলেন বলে জানা গিয়েছে। ওমানের বন্দরেও ড্রোন হামলা করে ইরান। এমন পরিস্থিতিতে ইরানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। প্রতিবেশী দেশগুলি কারও ইরানের সঙ্গে বিরোধ নেই বলে জানিয়েছে তারা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget