এক্সপ্লোর

PMAY Scheme: আবাসে TMC নেতা-সহ পরিবারের ১২ জনের নাম ! প্রতিবাদে মালদা হাসপাতালে যুবক

Malda TMC PMAY Scheme: আবাস যোজনার তালিকায় একই পরিবারের ১২ জনের নাম ! ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রে..

করুণাময় সিংহ, মালদা: যখন রাজ্যজুড়ে আবাসের তালিকা (PMAY Scam) থেকে তৃণমূল নেতাদের নাম সরিয়ে দেওয়ার ঘটনায় সততার নজির বলে আওড়াচ্ছেন শাসক নেতারা। ঠিক তখনই একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এল মালদায়। আবাস যোজনার তালিকায় একই পরিবারের ১২ জনের নাম ! প্রতিবাদ করাই আক্রান্ত এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর এলাকায়। আক্রান্ত যুবক দানেশ আলি সিটুর জেলা কাউন্সিল সদস্য। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।


PMAY Scheme: আবাসে TMC নেতা-সহ পরিবারের ১২ জনের নাম ! প্রতিবাদে মালদা হাসপাতালে যুবক

জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলি। এই তৃণমূল নেতা সহ তার আত্মীয়দের ১২ জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম এসেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দুই সপ্তাহ আগে দানেশ আলি মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল। জানা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে দানেশ আলিকে একা পেয়ে আবির আলি-সহ ১০ থেকে ১৫ জন হামলা করে। চাকু-সহ হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাঁকে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সম্প্রতি জেলা জুড়ে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হলে দেখা যায় নিজেদের পাকা দোতলা বাড়ি থাকা সত্বেও আবাসের উপভোক্তা তালিকায় নাম রয়েছে। বিষয়টি জানার পরেই সমীক্ষক দলকে ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলেন তারা। ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য পাত্রসায়ের বিডিও অফিসে লিখিতভাবে আবেদনও জানান। তাঁদের দাবি, বছর পাঁচেক আগে যখন আবাসের সমীক্ষা হয়েছিল তখন তাঁদের পাকা বাড়ি ছিল না। পরবর্তীতে তাঁরা পাকা বাড়িটি তৈরী করেছেন। এখন নিজেদের পাকা বাড়ি থাকায় আবাস প্রকল্পের বাড়ি তাঁরা ফিরিয়ে দিচ্ছেন।

এমনই একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আসে বাঁকুড়ায়। বসবাসের জন্য রয়েছে দোতলা বাড়ি। তবু নাম ছিল আবাস তালিকায়। সমীক্ষা শুরু হতেই বাড়ি ফেরানোর আর্জি তৃণমূল নেতার।  জনরোষের ভয়েই এমন কাণ্ড', কটাক্ষ বিজেপির। তৃণমূল এই ঘটনাকে সততা বলে প্রশংসা করলেও বিজেপির কটাক্ষ,' জনরোষে পড়ার ভয়েই এমন কাণ্ড।' 

আরও পড়ুন, বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ

ভিডিও

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget