এক্সপ্লোর

Malda: প্রেমের টোপ দিয়ে অপহৃত দুই যুবক, ২৪ ঘণ্টার মধ্যে অপহরণকারীদের গ্রেফতার করল পুলিশ

মানিকচক থানার পুলিশের তৎপরতায় দুই যুবককে ফিরে পেয়ে পুলিশকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ দুই যুবকের পরিবার।

করুণাময় সিংহ, মালদা: ঠিক যেন সিনেমা মতো ঘটনা। প্রথমে প্রেমের টোপ দিয়ে দুই যুবককে অপহরণের ঘটনা ঘটে। এরপর অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণের দাবি জানায় দুষ্কৃতীরা। আর তারপরই ময়দানে নামে মানিকচক থানার পুলিশ। অপহরণের অভিযোগ পেয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত দুই যুবককে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদেরও গ্রেফতার করে ফেললেন তাঁরা। ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে, তা জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের ৫ তারিখ সকাল থেকেই নিখোঁজ ছিলেন জাহাঙ্গীর আলম এবং মাবুদ মোত্তাকিন নামে দুই যুবক। পরিবারের লোকেরা তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না এদিন সকাল থেকে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের বাড়িতেও তাঁরা যাননি বলে পরিবারের লোকেরা জানতে পারেন। সেইদিনই রাতে দুই যুবকের বাড়িতে ফোন করে অপহরণকারীরা। দুই যুবককে তারা অপহরণ করেছে বলে নিজেরাই জানায়। পাশাপাশি দুই যুবকের জন্য মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকারও দাবি জানায় তারা। এরপরই ৬ সেপ্টেম্বর মানিকচক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অপহৃত যুবকদের পরিবারের লোকেরা।

আরও পড়ুন - Malda: চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর ফর্ম বিতরণ

পুলিশ সূত্রে খবর, অপহরণের অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের জন্য ফাঁদ পাতে মানিকচক থানার পুলিশ। অপহরণকারীদের ফোনের লোকেশন ধরে তাঁরা সন্ধান চালাতে থাকেন। তাঁরা জানতে পারেন যে, অপহৃত দুই যুবককে দুষ্কৃতীরা চাঁচলের মালাহার এলাকায় অপহরণ করে রেখেছে। এরপর একেবারে সিনেমার কায়দায় ছদ্মবেশে ওই যুবকদের পরিবারের সঙ্গে মুক্তিপন দেওয়ার জায়গায় যান পুলিশকর্মীরা। সেখান থেকেই দুজন অপহরণকারীকে একেবারে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। এরপর তাদের জেরা করে পুলিশ অপহৃত যুবকদেরও উদ্ধার করে।  জানা যাচ্ছে, অপহৃত দুই যুবক আপাতত মানিকচক থাকান পুলিশের হেফাজতে রয়েছে। তাঁরা শারীরিক দিক থেকে সুস্থ রয়েছেন। 

মানিকচক থানার পুলিশের তৎপরতায় দুই যুবককে ফিরে পেয়ে পুলিশকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ দুই যুবকের পরিবার। গ্রেফতার হওয়া দুই অপহরণকারীকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ। তাদের সঙ্গে এই কাজে আরও কে কে জড়িত রয়েছে, তারও তদন্ত করছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget