এক্সপ্লোর

Malda : কাটমানি না দেওয়ায় নবনির্মিত জলাধার ভাঙল দুষ্কৃতীরা ! ঠিকাদারের অভিযোগ ঘিরে শোরগোল চাঁচলে

Cut Money : ঠিকাদার জাহাঙ্গির আলির দাবি, জলাধার নির্মাণ করার সময় অভিযুক্তরা পাঁচ হাজার টাকা কাটমানির জন্য চাপ সৃষ্টি করেছিল।

করুণাময় সিংহ, চাঁচল : কাটমানির (Cut Money) অভিযোগে আগেও উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার কাটমানি না দেওয়ায় নবনির্মিত জলাধার (Newly Constructed Watar Tank) ভেঙে দিল দুষ্কৃতীরা। অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে মালদার (Malda) চাঁচল-১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনপুর গ্রামে। এনিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ঠিকাদাররা। এমনকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঠিকাদারদের তরফে। সরকারি সম্পত্তি নষ্ট হওয়ায় ক্ষুব্ধ পুলিশ প্রশাসনও। চাঁচল-১ বিডিও সমীরণ ভট্টাচার্য জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 

পঞ্চায়েত ভোটের মুখে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ জলাধার ভাঙার সেই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন দলবল নিয়ে শাবল দিয়ে নবনির্মিত জলাধারটি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্বিনপুর গ্রামের জল-সঙ্কট মেটাতে পানীয় জল প্রকল্পের জলাধার নির্মাণ করার কাজ শুরু হয়। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় দেড় লক্ষ টাকা বরাদ্দে হওয়া কাজ শেষের মুখে ছিল। তার আগেই এলাকার কয়েকজন সেটি ভেঙে গুঁড়িয়ে দিল।

ঠিকাদারদের অভিযোগ, এলাকার মসলিম, মেহবুল, মাসুদ, সাদেক, সাহেব ও নজরুলরা সদলবলে জলাধারটি ভেঙেছে। একাজে বাধা দিতে গেলে সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রাণনাশের হুমকি  দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে অভিযোগকারী ঠিকাদার জাহাঙ্গির আলির দাবি, জলাধার নির্মাণ করার সময় অভিযুক্তরা পাঁচ হাজার টাকা কাটমানির জন্য চাপ সৃষ্টি করেছিল। কাটমানি না দিলে জলাধার ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা। সেইমতোই এমন ঘটনা ঘটিয়েছে। এনিয়ে ব্লক ও চাঁচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশের কাছে তাদের গ্রেফতারির দাবিও জানিয়েছি।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার চাঁচল-১ নং ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশন একজোটে বিক্ষোভ দেখায় ব্লক দফতরে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন ঠিকাদাররা। 

ঘটনায় শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি অয়ন রায় বলেন, কাটমানি কে খায় সেটা রাজ্যের মানুষ ভালভাবে জানে। ওখানকার তৃণমূলের একাংশ কাটমানি না পেয়ে ভাঙচুর চালিয়েছে।

যদিও পাল্টা জবাব দিয়েছেন চাঁচল-১ নং ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফসার আলি। তিনি বলেন, যারা ভেঙেছে তারা তৃণমূল, সেটা বিজেপি কী করে জানল। তবে যারা সরকারি সম্পতি নষ্ট করেছে, প্রশাসন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget