এক্সপ্লোর

Dilip Ghosh: 'উনিও জেলে যাবেন, যেমন ওনার দাদারা গেছেন', তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিলীপের

Dilip attacks Abdur Rahim : আজ মালদায় দুর্গা পুজোর উদ্বোধনে এসে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিস্ফোরক মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন দিলীপ।

করুণাময় সিংহ, মালদা: 'উনিও জেলে যাবেন। যেমন ওনার দলের দাদারা গেছেন', শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে নেমে সম্প্রতি বিরোধীদের নিয়ে করা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য প্রসঙ্গে এ কথা বললেন বিজেপি কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

'উনিও জেলে যাবেন', কাকে কী কারণে বললেন দিলীপ ?

প্রসঙ্গত, সম্প্রতি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে মালদা জেলা তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেছিলেন,  'বুথে বুথে তৃণমূল কংগ্রেস তৈরি। তোমরা বুথে ঢুকে দেখাও।' পঞ্চায়েত নির্বাচন বিরোধীশূন্য করারও হঙ্কার দেন তিনি। গাজোলের পর রতুয়ার শ্রীপুরের সভা থেকে এই মর্মে মন্তব্য করেন শাসকদলের নেতা।এদিকে এর আগে এই তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল বাঁশ-দাওয়াই। বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, 'জেনে রাখুন বিজেপির বন্ধু, জেনে রাখুন সিপিএমের বন্ধু, জেনে রাখেন কংগ্রেসের বন্ধুরা, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্য়োপাধ্যায়, সে...চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে।' তাঁর এই মন্তব্য নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরা। আর এবার কড়া প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।

'সিপিএম,কংগ্রেস, বিজেপি থাকবে শূন্য'

আব্দুর রহিম বক্সি আরও বলেন, 'কংগ্রেসের বন্ধু শুনে রাখো, সিপিএমর বন্ধু শুনে রাখো, অনেক সহ্য করেছি আর নয়। আর আমরা সহ্য করব না, তোমাদের বলে দিচ্ছি। তোমাদের পেছনে মানুষ নেই। তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে ভাগ করার চেষ্টা করছ। ষড়যন্ত্রের মধ্য দিয়ে মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছ। আগামী পঞ্চায়েত নির্বাচনে যোগ্য জবাব দেব তোমাদের। বুথছাড়া করবে মানুষ,তৃণমূল কংগ্রেস তোমাদের বুথ ছাড়া করবে। আগামী নির্বাচন তৃণমূল কংগ্রেসের নির্বাচন হবে, আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন হবে। সেই নির্বাচনে সিপিএম থাকবে শূন্য। কংগ্রেস থাকবে শূন্য, সেই লড়াইয়ে বিজেপি থাকবে শূন্য। '

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি-গরুপাচারকাণ্ড নিয়েই এবার বিজেপির দুর্গাপুজোর থিম !

বড় নেতারা তো বড় শহরের পুজো উদ্বোধন করে, আমার গ্রামের পুজো দেখার ইচ্ছে হল, সেই কারণে মালদায় : দিলীপ

অপরদিকে, আজ সকালে তিনি মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেসে নামেন। আজ বেশ কয়েকটি পূজো উদ্বোধন করবেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'বড় বড় নেতারা তো বড় বড় শহরের পুজো উদ্বোধন করে।আমার একটু গ্রামের পুজো দেখার ইচ্ছে হল।সেই কারণে মালদার গ্রামে ঘুরব।' তবে ইতিমধ্যেই তিনি 'মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার জৈনপুর রাজারহাট দুর্গামন্দিরের পুজো উদ্বোধনের কিছু মুহূর্ত' ফেসবুকে শেয়ার করেছেন। বলেছেন, 'বাংলাদেশ লাগোয়া এই প্রত্যন্তগ্রামে থিমের জাঁকজমক নয়, শ্রদ্ধাপূর্বক দেবীর আবাহনই এই পুজোর মূল উপজীব্য।' 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget