এক্সপ্লোর

BJP Durga Puja : নিয়োগ দুর্নীতি-গরুপাচারকাণ্ড নিয়েই এবার বিজেপির দুর্গাপুজোর থিম !

BJP EZCC Durga puja বিজেপির ইজেডসিসি-র উদ্বোধন ঘিরে জল্পনা তুঙ্গে। ফিতে কাটবে কে ?

কলকাতা: ষষ্ঠীতে বিজেপির ইজেডসিসি-র উদ্বোধন ঘিরে জল্পনা তুঙ্গে। এদিকে প্যান্ডের কাজ অনেকটাই বাকি। বিজেপির ওই পুজো উদ্বোধনে ফিতে কাটবে কে ? তা নিয়ে অন্ধকারে উদ্যোক্তারাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে আসছেন না। এদিকে মিঠুনের সফরও শেষ। সূত্রের খবর ইজেডসিসি-র ফিতে কাটতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারকাণ্ড নিয়েই এবার বিজেপির দুর্গাপুজোর থিম

স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরুপাচারকাণ্ড, এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে নেমেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। তাই প্রতিফলিত হতে চলেছে বিজেপির ইজেডসিসি-র দুর্গা পুজোর থিমে। প্রসঙ্গত, রাজ্যে একের পর এক দুর্নীতিকাণ্ডে একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। পুজোয় কাটাচ্ছেন জেলে। এহেন মুহূর্তে সেই দুর্নীতি মামলাকেই এবার থিম করে দুর্গা পুজো করছে বিজেপি।

ফিতে কাটবে কে ?

এদিকে প্রথমে শোনা গিয়েছিল, এর আগে অমিত শাহ না আসলে সল্টলেকে ইজেডসিসি-তে বিজেপির পুজো উদ্বোধন করতে পারেন মিঠুন চক্রবর্তী।বাঙালির শ্রেষ্ঠ উৎসবে জনসংযোগের হাতিয়ার ‘বাঙালি বাবু’  ইজেডসিসি-র পাশাপাশি এবার অমিত শাহকে দিয়ে, সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের বিজে ব্লকের পুজো উদ্বোধন করানোরও পরিকল্পনা ছিল বিজেপির। এবার, সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’। আর, সল্টলেকের বিজে ব্লকের পুজোর থিম ‘রামমন্দির’! সূত্রের খবর, এই পুজোগুলোর উদ্বোধনও অমিত শাহ দিয়ে করানোর ইচ্ছা ছিল বঙ্গ বিজেপি’র। এদিকে ইতিমধ্যেই মিঠুন সফরও শেষ। তাই শেষ অবধি বিজেপির পুজো উদ্বোধনে থাকবেন কে, এপ্রশ্নে জল্পনা এখনও তুঙ্গে।

 আরও পড়ুন, 'অভিষেকের শ্যালিকাকে আটকানো ঠিক হয়নি', হাইকোর্টে স্বীকার করল ইডি

মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো উদ্বোধন ঘিরে বিতর্ক

 এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো উদ্বোধন ঘিরে বিতর্কের ঝড় ওঠে বিরোধী শিবিরে। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। এপ্রসঙ্গে দিলীপ বলেন, ওটাই উনি করতে পারেন। অন্য কোনওভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন। সবটাই হয় ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গ্রীনিস বুকে নাম উঠবে। ঢাক বাজানো প্রসঙ্গে বলেন, 'এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীতার এটাই হয়।'

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget