এক্সপ্লোর

Malda: মালদায় মহিলাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

Malda News: ছয় মাস আগে জাহাঙ্গিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সিমির। বাবার বাড়িতে থাকতে শুরু করে সিমি। কিন্তু তারপরও জাহাঙ্গির নানাভাবে তাঁকে হয়রান করত বলেও দাবি পরিবারের।

করুণাময় সিংহ, মালদা: প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় (Baishnabghata Police Station)। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে মহিলাকে কোপানোর অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর (Ex Husband) বিরুদ্ধে।

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মহিলাকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাক্তন স্বামীর আক্রমণে গুরুতর জখম হন ওই মহিলা। তাঁর নাম সিমি খাতুন। বয়স ২৮ বছর। ওই মহিলার বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার ছোট মণ্ডায় চাঁইপাড়াতে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ফেরার পথে আচমকাই সিমির প্রাক্তন স্বামী জাহাঙ্গির শেখ তাঁর পথ আটকায়। তারপরেই সিমিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে দুজনের বাদানুবাদ হয় বলে অভিযোগ।

খবর, এরপরেই ওই মহিলাকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অভিযুক্ত জাহাঙ্গির।‌ সিমির সঙ্গে ব্যাঙ্ক থেকে টাকা জমা দিয়ে ফিরছিলেন আরও এক প্রতিবেশী মহিলা। তিনি জাহাঙ্গিরকে বাধা দিতে গেলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত। প্রতিবেশীর পায়ে কোপ লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পথচারীরা ঘটনাক্রম দেখে চিৎকার করতে শুরু করলে জমিতে কাজ করতে যাওয়া লোকজন ঘটনাস্থলে আসে এবং তা দেখেই দৌড়ে পালায় জাহাঙ্গির।

সিমি ও জাহাঙ্গিরের বিবাহ বিচ্ছেদ

পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় সিমি খাতুনকে বেদরাবাদ হাসপাতালে নিয়ে আনা হয়। তারপর আহতকে রেফার করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সিমি খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, ১১ বছর আগে বিয়ে হয় সিমি খাতুন এবং জাহাঙ্গির শেখের। তারা একই পাড়াপ বাসিন্দা। অভিযোগ প্রায়ই নেশা করে বাড়ি ফিরত জাহাঙ্গির এবং সিমির ওপর অত্যাচার চালাত। এরফলে নিত্য অশান্তি লেগেই থাকত পরিবারে। এদিকে সিমির সন্তান না হ‌ওয়ায় কুকথাও শোনাত জাহাঙ্গিরের পরিবারের লোকজন বলে অভিযোগ।

আরও পড়ুন: Newtown : কয়লামন্ত্রীর নামে ভুয়ো মেল পাঠিয়ে ছেলের চাকরির সুপারিশ ! পুলিশের জালে ২

এই অশান্তি লেগে থাকার কারণে ছয় মাস আগে জাহাঙ্গিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সিমির। বাবার বাড়িতে থাকতে শুরু করে সিমি। কিন্তু তারপরও জাহাঙ্গির নানাভাবে তাঁকে হয়রান করত বলেও দাবি পরিবারের। স্বাভাবিকভাবে এহেন ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget