এক্সপ্লোর

Malda News: চারদিন আগে হওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেফতার ৫

Malda Robbery: গত ১১ জুন রাতে হরিশ্চন্দ্র থানা এলাকার সুলতাননগরের একটি নার্সিংহোমের মালিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় কয়েক লক্ষ টাকা ও সোনা গয়না ডাকাতি হয়।

অভিজিৎ চৌধুরী, মালদা: চারদিন আগেই ঘটে গিয়েছে দুঃসাহসিক ডাকাতি (Robbery)। এক নার্সিংহোমের মালিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে চারদিন আগে। ঘটনায় কয়েক লক্ষ টাকা ও সোনা গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার চারদিন পরই দুষ্কৃতীদের কিনারা করল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর (Harischandrapur) থানার পুলিশ। এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে, তার তদন্ত চালাচ্ছেন তাঁরা।

ডাকাতির কিনারা করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ জুন রাতে হরিশ্চন্দ্র থানা এলাকার সুলতাননগরের একটি নার্সিংহোমের মালিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় কয়েক লক্ষ টাকা ও সোনা গয়না ডাকাতি হয়। ডাকাতির পর গৃহকর্তা নৈমুদ্দিন হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, মাদক ব্যবহার করে টাকা ও গয়না হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেতে সাব ইনস্পেক্টর অমর সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হানা দেয় দুষ্কৃতীদের ডেরায়। সেখান থেকেই গ্রেফতার হয় ৫জন। 

আরও পড়ুন - Malda : রাত হলেই বাজারে শুরু হয় অসামাজিক কাজ ! পরিকাঠামোর অভাবে ধুঁকছে চাঁচলের কৃষক বাজার

পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে একজন হাতুড়ে চিকিৎসকও ছিল। আরশাদ আলি নামে ওই হাতুড়ে চিকিৎসকই মাদক তৈরি করে দিয়েছিল বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির বাড়ি কুমেদপুর এলাকায়। বাকি চার দুষ্কৃতী লস্কর আলি, ফজলু রহমান, তারিক ইসলাম, সুলতানা পরভীনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ ৪১ হাজার ৮০০ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কেউ কেউ জড়িত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছেন তাঁরা।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের কাছে ডাকাতির অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু করেন তাঁরা। গোপন সূত্রে তাঁদের কাছে পাঁচ দুষ্কৃতীর খবর আসে। সেই মতোই গোপনে অভিযান চালিয়ে ডাকাতির কিনারা করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget