এক্সপ্লোর

Malda : রাত হলেই বাজারে শুরু হয় অসামাজিক কাজ ! পরিকাঠামোর অভাবে ধুঁকছে চাঁচলের কৃষক বাজার

Chanchal Krishak Bazar : কৃষি দফতরের উদ্যোগে ৬ বছর আগে জাতীয় সড়কের ধারে ৫ একর জমির ওপর তৈরি হয়েছিল এই কৃষক বাজার

করুণাময় সিংহ, মালদা : পরিকাঠামোর অভাবে (Infrastructure Crisis) ধুঁকছে মালদার (Malda) চাঁচলের কৃষক বাজার। রাত হলেই বাজারের মধ্যে শুরু হয় অসামাজিক কাজ। অভিযোগ ব্যবসায়ীদের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।

চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে জঞ্জাল। বাজারের মধ্যে পড়ে রয়েছে মদের খালি বোতল। বাজারের চারদিকে আগাছার জঙ্গল। এটাই মালদার চাঁচলের কৃষক বাজারের ছবি। 

আরও পড়ুন ; পাটক্ষেত থেকে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত মৃতদেহ

কী অভিযোগ ?

কৃষি দফতরের উদ্যোগে ৬ বছর আগে জাতীয় সড়কের ধারে ৫ একর জমির ওপর তৈরি হয়েছিল এই কৃষক বাজার। বাজার চালু থাকলেও চারদিকে আর্বজনার স্তূপ। প্লাস্টিকের প্যাকেট জমে নিকাশি নালা বুজে যাওয়ার মতো অবস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, কৃষক বাজারের শৌচাগার ব্যবহারের অযোগ্য। রাত হলেই বাজার চত্বরে বসে মদের আসর। শুরু হয় অসামাজিক কার্যকলাপ। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।

এনিয়ে চাঁচল কৃষক বাজারের ব্যবসায়ী দুলাল শেখ বলেন, পানীয় জলের ব্যবস্থা নেই। বাথরুম খারাপ। নর্দমা বুজে যাওয়ায় বৃষ্টি হলে জল জমে। অসামাজিক কাজ হয়। ১০ টাকা করে নিলেও সাফাই হয় না।

এই পরিস্থিতিতে চাঁচলের কৃষক বাজারের পরিকাঠামো নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি যুব মোর্চার মালদার সহ সভাপতি সুমিত সরকার বলেন, রাজ্য সরকারের প্রতিটি দফতর অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে। এরা কোনও কাজই করছে না।

তৃণমূলের চাঁচল ১ নম্বর ব্লকের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলেন, বিজেপির কোনও কাজ নেই। তাই সবকিছুতে ইস্যু তৈরি করে।

এই পরিস্থিতিতে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় বলেন, দ্রুত সমস্যার সমাধান হবে। নিরাপত্তা বাড়ানো হবে।

সমস্যার সমাধান কবে হয়, তারই অপেক্ষায় চাঁচলের কৃষক বাজারের ব্যবসায়ীরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget