এক্সপ্লোর

Malda: পঞ্চায়েত কার্যালয়ে কর্মরত সরকারি কর্মীকে পিস্তলের বাঁট দিয়ে মারার অভিযোগ প্রধানের বিরুদ্ধে

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনার নিন্দা করেছে বিজেপি

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত কার্যালয়ে কর্মরত সরকারি কর্মীকে পিস্তলের বাঁট দিয়ে মারার অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। মালদার কালিয়াচকের এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বিডিও। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনার নিন্দা করেছে বিজেপি। 

পঞ্চায়েত অফিসে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন নির্বাহী সহায়ক! সরকারি কর্মীকে পিস্তলের বাট দিয়ে কপালে মেরেছেন খোদ পঞ্চায়েত প্রধান! গুরুতর ভাবে আঘাত করা হয়েছে নির্বাহী সহায়কের ডান হাতে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে সরগরম মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুর গ্রামপঞ্চায়েত। 

জালালপুর গ্রামপঞ্চায়েতের নির্বাহী সহায়কের পদে রয়েছেন মোবারক হোসেন। তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধান জুলফিকার আলির বিরুদ্ধে।

কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সর্দারের অভিযোগ, আমাদের কর্মীকে প্রধান মারধর করেছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

জালালপুর গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধান জুলফিকার আলি, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। কারও প্ররোচনায় EA সাহেব এসব করছেন। আমি বিষয়টা খোঁজখবর নিয়ে দেখব। পঞ্চায়েত সূত্রে খবর, দুর্নীতির অভিযোগে, গত শুক্রবার প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।

তৃণমূলের প্রধানের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা এনেছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশ। নির্বাহী সহায়কের কাছে জমা পড়েছিল সেই সংক্রান্ত কাগজ। অভিযোগ, সেই রোষ থেকেই হামলা চালিয়েছেন প্রধান।

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান এই অভিযোগ অস্বীকার করলেও, এবিষয়ে সতর্ক তৃণমূলের জেলা নেতৃত্ব। মালদার তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সির দাবি, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি কী ঘটছে।

মালদা উত্তরের বিজেপি বিধায়ক খগেন মুর্মুর কথায়, আমি শুনেছি সরকারি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে। নিন্দনীয় ঘটনা। এটাই তৃণমূলের সংস্কৃতি। সবমিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার তৃণমূলের প্রধানের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget