এক্সপ্লোর

Malda : কালিয়াচকে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল মন্দিরের একাংশ ! আতঙ্কে স্থানীয়রা

Ganga Erosion : জেলাশাসকের আশ্বাস, দ্রুত ভাঙন রোধের কাজ হবে। ভাঙন রোধের দায় কার তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে

করুণাময় সিংহ, কালিয়াচক : মানিকচকের পর এবার মালদার (Malda) কালিয়াচক। গঙ্গার ভাঙনে (Ganga Erosion) তলিয়ে গেল মন্দিরের একাংশ। আতঙ্কে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জেলাশাসকের আশ্বাস, দ্রুত ভাঙন রোধের কাজ হবে। ভাঙন রোধের দায় কার তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

দশমীতে গঙ্গায় ভেসে কৈলাসের পথে রওনা দিয়েছেন উমা। সেই গঙ্গার ভাঙনই গিলে খেল মালদার কালিয়াচকের মন্দির। দেখতে দেখতে তলিয়ে গেল কংক্রিটের কাঠামোর একাংশ। এবার ভাঙনের গ্রাসে মালদার কালিয়াচকের ৩ নম্বর ব্লকের পাড়লালপুর গ্রাম। দশমীর দিন থেকেই শুরু হয়েছে ভাঙন। ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে মন্দিরের একাংশ। আতঙ্কে নিরাপদ দূরত্ব সরে যাচ্ছেন গঙ্গার পাড়ের কাছাকাছি থাকা বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দা অহল্লা হালদার জানান, রাত ২টো থেকে ভাঙন শুরু হয়। বিএসএফ জওয়ানরা এসে এখানে একটু শুয়ে থাকে, আরাম করে। রাতে ওরাই এসে এখানে চিৎকার করে সবাইকে তোলে। মন্দির ভেঙে গেল বলে চিৎকার করে। সেই সময় বাড়ির দরজা খুলে দেখি এই অবস্থা। 

এদিকে ঘটনার পর সেচ দফতরের আধিকারিকরা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। মালদার জেলাশাসক জানিয়েছেন, এলাকায় ভাঙন হয়েছে। সেচ দফতরের আধিকারিকরা এলাকায় গেছেন। ভাঙন রোধের কাজ দ্রুত শুরু করা হবে। মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

ভাঙন রোধের দায় কার ?

এই আবহে ভাঙন রোধের দায় কার, তা নিয়ে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের চাপানউতোর। মালদায় তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, এই এলাকায় ভাঙন রোধের কাজের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র কাজ করছে না, তাই রাজ্য নিজের সাধ্যমতো ভাঙন রোধের কাজ চালাচ্ছে।

যদিও বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, ওই জায়গায় রাজ্য সরকারের সেচ দফতর কাজ করছে। সম্প্রতি কাজ চলছিল সেখানে। তার মধ্যেই এই ঘটনা ঘটেছে। কাজের গুণগত মান নিয়ে আমরা আগে থেকেই বলেছি। আমরা আগেও বলেছি, রাজ্য সরকার যখন পারছে না, তখন এটা কেন্দ্রীয় সরকারকে দিয়ে দিক। তাতে মালদার মানুষ কিছুটা বাঁচবে।

DVC সূত্রে খবর, গঙ্গার নিম্নপ্রবাহে ১২ কিলোমিটার অংশে ভাঙন রোধের কাজের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কালিয়াচকের এই অংশ সেই ১২ কিলোমিটার অংশের মধ্যে পড়ছে।  
আরও পড়ুন ; ভয়াবহ ! মানিকচকে ৪টি বাড়ি তলিয়ে গেল গঙ্গা গর্ভে, আতঙ্কে এলাকা ছাড়ছে মানুষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget