এক্সপ্লোর

Malda : 'পিচ ঢেলে হচ্ছে দায়সারা সংস্কার' ! হরিশ্চন্দ্রপুরে রাস্তা মেরামতির কাজ বন্ধ করলেন গ্রামবাসী

Road Repair Work : ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চলল বিক্ষোভ

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর : নিয়ম নীতির বালাই নেই। ধুলো রাস্তার ওপরেই পিচ ঢেলে হচ্ছে দায়সারা সংস্কার (Repair)। মালদার হরিশ্চন্দ্রপুরে (Malda Harischandrapur) এমনই অভিযোগ তুলে রাস্তার মেরামতির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী। এ নিয়ে তৃণমূলকে কাটমানি-খোঁচা দিয়েছে বিজেপি। অন্যদিকে দুর্নীতি করলে পদক্ষেপের আশ্বাস দিয়েছে তৃণমূল।

এ কেমন সংস্কার ?

এভাবে মেরামত করলে কতদিন ঠিক থাকবে রাস্তা ? চেনা দুর্ভোগ তো আবার ফিরবে ! মালদার হরিশ্চন্দ্রপুরে এমনই অভিযোগ তুলে রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসী। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চলল বিক্ষোভ। 

২০১৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের হরদমনগর থেকে দৌলতপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এই রাস্তা। আগের পিচ উঠে গিয়ে অবশিষ্ট ছিল শুধু মাটি, ধুলো আর ছোট ছোট পাথর ! সম্প্রতি জেলা পরিষদ তহবিল থেকে ৩ কোটি টাকা বরাদ্দ হওয়ার পর শুরু হয় এই রাস্তা ও পাশের একটি সেতু মেরামতি। আর সেখানেই উঠেছে অভিযোগ ! গ্রামবাসীর দাবি, আগের ধুলো রাস্তার ওপরে, দায়সারাভাবে পিচ দিয়ে রোলিং করে দেওয়া হচ্ছে। 

হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা মণিরুল আজিজ বলেন, প্রচণ্ড অনুন্নত মানের রাস্তার কাজ হচ্ছে। কাদামাটির উপর পিচ ঢেলে দিচ্ছে। এর আগে ঠিকাদারকে বললেও ঠিকাদার পাল্টা হুমকি দিয়েছে, প্রশাসনকে এনে কাজ করব, কেউ বন্ধ করতে পারবে না। আমরা এভাবে কাজ হতে দেব না।

এই রাস্তা সংস্কারের টেন্ডার পেয়েছেন রায়গঞ্জের ঠিকাদার গোবিন্দ সাহা। তাঁর কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, রাস্তার সংস্কারের কাজে যুক্ত কর্মীদের দাবি, নিয়ম মেনেই কাজ চলছে। ঠিকাদার সংস্থার কর্মী মজিবুর রহমান বলেন, আমরা শিডিউল মেনেই কাজ করছি। কিন্তু এলাকাবাসী প্রতিবাদ করায় কাজ বন্ধ হয়ে গেল।

পঞ্চায়েত নির্বাচনের আগে, রাস্তা সংস্কার নিয়ে গ্রামবাসীর এই বিক্ষোভের আঁচ লেগেছে জেলা রাজনীতিতেও। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, ঠিকাদারদের কিছু করার নেই, যেভাবে তাঁদেরকে কাটমানি দিতে হচ্ছে তৃণমূল নেতাদের। তাই নিম্নমানের কাজ হচ্ছে। এখন তৃণমূলের নিচু তলার কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে। পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল নেতারা জনগণের কাছে গেলে জুতো পেটা করবে।

অন্যদিকে, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, রাস্তার কাজে বেনিয়ম হয়েছে আমরা কয়েক দিন ধরেই খোঁজ পাচ্ছি। আমাদের নেত্রী বলে দিয়েছেন কোনও রকম দুর্নীতি বরদাস্ত হবে না। যত টাকা বরাদ্দ হবে তত টাকার কাজ করতে হবে। যদি ঠিকাদার দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে পদক্ষেপ নেওয়া হবে।

গ্রামবাসী কাজ বন্ধ করে দেওয়ায় এদিন ফিরে যান ঠিকাদার সংস্থার কর্মীরা। 

আরও পড়ুন ; ধাক্কা শাসক শিবিরে, হরিশ্চন্দ্রপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান ৫০০-র বেশি নেতা-কর্মীর

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget