এক্সপ্লোর

Malda : ধাক্কা শাসক শিবিরে, হরিশ্চন্দ্রপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান ৫০০-র বেশি নেতা-কর্মীর

Harishchandrapur : তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক নেতা-কর্মী

অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর (মালদা) : এ যেন উলটপুরাণ ! পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ধাক্কা শাসক শিবিরে। হরিশ্চন্দ্রপুরে (Harischandrapur) তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পাঁচ শতাধিক নেতা ও কর্মী। ঘটনা ঘিরে মালদা (Malda) জেলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

হাতে আর মাত্র কয়েক মাস । কাঠি পড়ে গেছে পঞ্চায়েত ভোটের ঢাকে। তার আগেই বুধবার হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন বিধায়ক মুস্তাক আলমের হাত ধরে তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক নেতা-কর্মী। যাঁদের মধ্যে রয়েছেন বুথ সভাপতি, ব্লক কমিটির সদস্য সহ বিভিন্ন পদাধিকারী।

কিন্তু কেন এই দলবদল ? 

যোগদানকারীদের দাবি, দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল। দলের মধ্যে নেই কোনও নিয়ম-শৃঙ্খলা। এই দলে থেকে তাঁরা মানুষের জন্য কাজ করতে পারছেন না। তাই তাঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন। 

দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের শাসক দলকে নিশানা করেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা (Former MLA and Congress Leader) মুস্তাক আলমও। তিনি বলেন, "তৃণমূলের উঁচুতলা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে। ওদের বড় বড় নেতা-মন্ত্রীরা কোটি কোটি টাকা চুরি করে জেলে। পঞ্চায়েতের প্রত্যেকটা প্রকল্প নিয়ে দুর্নীতি হয়েছে। বন্যাত্রাণ নিয়ে বড় রকমের দুর্নীতি হয়েছে এই এলাকায়। সন্ত্রাস আর মিথ্যা মামলার দিন এবার শেষ। বিরোধী কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে। মানুষ আর সহ্য করবে না। সব কিছুর জবাব দেবে। সকলেই তৃণমূলের প্রতি বিতশ্রদ্ধ।" 

যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুর তৃণমূলের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, প্রচারে আসার জন্য। এইসব যোগদান লোক দেখানো। কোথাও এক দুই জন যোগ দিতে পারে। তৃণমূলের তাতে কোনও ফারাক হবে না। কংগ্রেসের পায়ের তলার মাটি নেই। মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ভোট দেবে।

যোগদানকারী শামিম আহমেদ বলেন, "আমি এর আগে পঞ্চায়েত সদস্য ছিলাম। বর্তমানে বুথ সভাপতির দায়িত্বে ছিলাম। এই দলের মধ্যে কোনও নীতি, নিয়ম-শৃঙ্খলা নেই। চারিদিকে দুর্নীতি। মানুষের জন্য কাজ করতে আমরা কংগ্রেসে যোগ দিলাম।"

আরও পড়ুন ; 'মানুষ মমতার সঙ্গে আছে', মালদায় তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই দাবি জেলা সভাপতির

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget