এক্সপ্লোর

Malda News: পেট্রোল পাম্পে হামলা, ম্যানেজারের বুদ্ধিতে বিফলে গেল ডাকাতি

Malda Crime: পাম্প কর্মীদের দাবি, ২টি বাইকে ৬ জন দুষ্কৃতী এসেছিল। প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল কাপড়ে। দুষ্কৃতীদের ২ জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র।

 

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: উপস্থিত বুদ্ধির জেরে বাঁচোয়া। ভেস্তে গেল সাতসকালে ডাকাতদলের পেট্রোল পাম্প (Petrol pump) থেকে টাকা লুঠের পরিকল্পনা। পুলিশ সূত্রের খবর, পাম্প ম্যানেজারের উপস্থিত বুদ্ধির জেরেই এই ঘটনা। ঘটনাস্থল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর। পাম্পের সিসিটিভি (cctv) ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনার ছবি। সেই ফুটেজের সূত্র ধরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

কথায় বলে, বুদ্ধি যাঁর বল তাঁর। আর সেই বুদ্ধির জোরেই মালদার হরিশ্চন্দ্রপুরে পেট্রোল পাম্পে ডাকাতি রুখলেন পাম্পের ম্যানেজার। শুক্রবার সকাল সোয়া ১১টা নাগাদ, ওই পাম্পে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতী দল। 

কী অভিযোগ?
পাম্প কর্মীদের দাবি, ২টি বাইকে ৬ জন দুষ্কৃতী এসেছিল। প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল কাপড়ে। দুষ্কৃতীদের ২ জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। মোটরবাইক থেকে নেমেই সটান ম্যানেজারের অফিসে ঢোকে ৩ জন। বাকিরা বাইরে পাহারায় ছিল বলে দাবি পাম্প কর্মীদের। ম্যানেজারের অফিসে ঢুকেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শাসানি দেয় দুষ্কৃতীরা।  ম্যানেজারকে বাইরে বেরিয়ে যেতে বলে। তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যান তিনি। তবে ততক্ষণে লুকিয়ে নিয়েছেন টাকার বাক্সের চাবি। ফলে অফিসের নানা আসবাব ঘাঁটাঘাঁটি করেও টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত দুষ্কৃতীরা পাম্প ম্যানেজারের মোবাইল ফোন নিয়ে যায়। পেট্রোল পাম্পের ম্যানেজার বলেন, 'আমাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছিল। টেবিলের উপর চাবিটা ছিল। তাড়াতাড়ি সেটা পকেটে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যাই।' পেট্রোল পাম্পের কর্মী রেজাউল করিমের অভিযোগ, 'আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। আমি সরে যাওয়ায় গুলি লাগেনি। ৪ রাউন্ড গুলি করেছে।'

পুলিশের দাবি:
যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে বিহার সীমান্তের দূরত্ব মেরেকেটে ১৫ কিলোমিটার। মালদার পুলিশ সুপারের দাবি, বিহারের দিক দিয়ে দুষ্কৃতীরা এসেছিল। গুলি চলেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। 

আরও পড়ুন: ব্যবসায়ী আটকে রেখে মারধর-টাকা লুঠ, ধৃত দুই যৌনকর্মী

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget